---Advertisement---
lifezone nursing home

জিনিয়াস স্পোর্টসকে এখনই সবুজ সংকেত নয়, বিপাকে ISL-এর বাণিজ্যিক স্বত্ত্ব

May 23, 2026 7:01 PM
ISL Commercial Bid
---Advertisement---

কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) বিশেষ সাধারণ সভায় (SGM) ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো এবং ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর বাণিজ্যিক ভবিষ্যৎ (ISL Commercial Bid) নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হলেও তাৎক্ষণিক কোনও বড় সিদ্ধান্তে পৌঁছনো গেল না। বিশেষ করে আইএসএলের বাণিজ্যিক স্বত্ব সংক্রান্ত প্রস্তাবিত নতুন বিনিয়োগ পরিকল্পনায় অনুমোদন মেলেনি।

(ISL Commercial Bid) সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জিনিয়াস স্পোর্টসের প্রস্তাবিত বাণিজ্যিক বিড। তবে সেই প্রস্তাব এদিনের বৈঠকে অনুমোদিত হয়নি। ফলে বিষয়টি আবার এআইএফএফের এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখানে নতুন করে প্রস্তাব পর্যালোচনা ও আলোচনা হবে। এরপর সংশোধিত বা চূড়ান্ত সিদ্ধান্ত ফের বিশেষ সাধারণ সভার সামনে আনা হবে অনুমোদনের জন্য।

এই সিদ্ধান্তের ফলে স্পষ্ট যে,(ISL Commercial Bid) আইএসএলের ভবিষ্যৎ বাণিজ্যিক মডেল নিয়ে এখনও সতর্ক অবস্থানেই রয়েছে ভারতীয় ফুটবল প্রশাসন। নতুন বিনিয়োগকারী বা বাণিজ্যিক অংশীদার নির্বাচনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও স্বচ্ছতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

অন্যদিকে, শনিবারের বৈঠকে জাতীয় ক্রীড়া প্রশাসন বিল বা ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট গ্রহণে সর্বসম্মত সমর্থন জানিয়েছে এআইএফএফ। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই নতুন প্রশাসনিক কাঠামো কার্যকর করার পথে এগোবে ফেডারেশন।

বৈঠকে উপস্থিত ছিলেন এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটির সদস্যরা, বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধিরা, পাশাপাশি ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিরাও। নতুন প্রশাসনিক নীতির মাধ্যমে ভারতীয় ফুটবলে আরও বেশি স্বচ্ছতা এবং আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলাই মূল লক্ষ্য বলে সূত্রের দাবি।(ISL Commercial Bid)

এছাড়াও সদস্য রাজ্য সংস্থাগুলির জন্য নতুন খসড়া সংবিধান নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী খুব শীঘ্রই সেই খসড়া সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে পাঠানো হবে এবং মতামত ও সংশোধনের প্রস্তাব জমা দেওয়ার জন্য ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরে সেই মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে চূড়ান্ত কাঠামো তৈরি করা হবে।

ভারতীয় ফুটবলের প্রশাসনিক পরিবর্তনের এই পর্ব আগামী দিনে আইএসএল থেকে শুরু করে গোটা ফুটবল ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আইএসএলের নতুন মরসুমের প্রস্তুতি শুরু জোরকদমে, ১৫ জুনের মধ্যে ক্লাবগুলির সম্মতি চাইল এআইএফএফ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “জিনিয়াস স্পোর্টসকে এখনই সবুজ সংকেত নয়, বিপাকে ISL-এর বাণিজ্যিক স্বত্ত্ব”

Leave a Comment