---Advertisement---
lifezone nursing home

বলিউডে নতুন দূরত্ব ? একাধিক তারকাকে আনফলো করে চর্চার কেন্দ্রে করণ জোহর

May 29, 2026 4:56 PM
---Advertisement---

বলিউডে ফের জোর চর্চার কেন্দ্রে করণ জোহর। তবে এবার কোনও নতুন ছবি বা চ্যাট শো নয়, বরং তাঁর সোশ্যাল মিডিয়া কার্যকলাপ ঘিরেই শুরু হয়েছে তুমুল জল্পনা। সম্প্রতি নেটিজেনদের একাংশ লক্ষ্য করেন, ইনস্টাগ্রামে একাধিক পরিচিত বলিউড তারকাকে আর অনুসরণ করছেন না করণ। আর সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাট, কাজল, করিনা কপূর খান, বরুণ ধওয়ন, সিদ্ধার্থ মালহোত্রার মতো বহু পরিচিত মুখ। বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। (Karan Johar)

সবচেয়ে বেশি চর্চা শুরু হয় শাহরুখ খান ও আলিয়া ভাটকে ঘিরে। কারণ, বলিউডে করণ জোহরের ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের ক্ষেত্রে এই দুই তারকার গুরুত্ব আলাদা করে উল্লেখযোগ্য। শাহরুখ খানের সঙ্গে করণের সম্পর্ক প্রায় পরিবারের মতো বলেই পরিচিত। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। অন্যদিকে আলিয়া ভাটকে বলিউডে লঞ্চ করেছিলেন করণ নিজেই। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর মাধ্যমে আলিয়ার কেরিয়ার শুরু হয় ধর্মা প্রোডাকশনের হাত ধরে। ফলে তাঁদের আনফলো করার বিষয়টি সহজেই কৌতূহল তৈরি করেছে অনুরাগীদের মধ্যে। (Karan Johar)

তবে এই দীর্ঘ তালিকার মাঝেও একটি নাম বিশেষভাবে নজর কেড়েছে— প্রিয়াঙ্কা চোপড়া। কারণ, বহু তারকাকে আনফলো করলেও এখনও প্রিয়াঙ্কাকে অনুসরণ করছেন করণ জোহর। আর সেটাই নতুন করে জল্পনার আগুনে ঘি ঢেলেছে। নেটিজেনদের একাংশের দাবি, গত কয়েক বছরে বলিউডের অন্দরের নানা বিতর্ক ও গোষ্ঠীদ্বন্দ্বের পরে করণ ও প্রিয়াঙ্কার সম্পর্কের সমীকরণ বদলেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। (Karan Johar)

এদিকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা বাড়তেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন করণ জোহর নিজে। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান, সোশ্যাল মিডিয়ায় কাকে অনুসরণ করবেন, আর কাকে করবেন না, তা একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাঁর কথায়, “এটা জাতীয় সংবাদ হওয়ার মতো কোনও বিষয় নয়।” করণের দাবি, মানুষ এখন সোশ্যাল মিডিয়ার ছোটখাটো পরিবর্তন নিয়েও অতিরিক্ত বিশ্লেষণ করতে শুরু করেছেন। তিনি আরও বলেন, অনেক সময় মানুষ নিজের ডিজিটাল স্পেস পরিষ্কার বা বদলাতে চান, আর সেটাকে কেন্দ্র করে অযথা গল্প তৈরি করা ঠিক নয়।

1000910177

তবে করণের এই ব্যাখ্যার পরেও জল্পনা পুরোপুরি থামেনি। বরং বলিউড মহলের একাংশ মনে করছে, সাম্প্রতিক সময়ে ইন্ডাস্ট্রির ভিতরে সম্পর্কের সমীকরণ দ্রুত বদলাচ্ছে, আর সেই প্রভাবই হয়তো ধরা পড়ছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও। যদিও করণ বা সংশ্লিষ্ট কোনও তারকার পক্ষ থেকে সম্পর্কের অবনতি নিয়ে সরাসরি কিছু বলা হয়নি, তবুও বিষয়টি নিয়ে অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে। (Karan Johar)

Met Gala 2026-এ ঝড় তুললেন করণ জোহার, মনীশ মালহোত্রার ডিজাইনে ‘কিং অফ মেট’ তকমা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “বলিউডে নতুন দূরত্ব ? একাধিক তারকাকে আনফলো করে চর্চার কেন্দ্রে করণ জোহর”

Leave a Comment