রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ABHA কার্ড করতে কী কী নথি লাগবে? আগে থেকেই জেনে নিন সম্পূর্ণ তালিকা

ABHA Card
---Advertisement---

দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত, আধুনিক এবং ডিজিটাল করতে কেন্দ্র সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এতদিন রাজ্যে এই প্রকল্প চালু ছিল না। তবে নতুন সরকার গঠনের পর ইতিমধ্যে এই প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ABHA (Ayushman Bharat Health Account) কার্ড। এই কার্ডের মাধ্যমে রোগীর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য, প্রেসক্রিপশন, মেডিক্যাল রিপোর্ট এবং হাসপাতালের প্রয়োজনীয় নথি এখন থেকে সহজেই ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। বর্তমানে তাই অনেকেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য এবং ABHA Card তৈরির জন্য উদ্যোগী হচ্ছেন। তবে আবেদন করার আগে কোন কোন নথি বা তথ্য লাগবে, তা আগে থেকে জানা থাকলে পুরো প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। কোন ডকুমেন্টগুলো হাতের কাছে রাখবেন? জেনে নিন।

প্রথমেই জানা দরকার, ABHA কার্ড মূলত দুইভাবে তৈরি করা যায়। একটি আধার কার্ড ব্যবহার করে, অন্যটি আধার ছাড়াও অন্য যে কোনও সরকারি পরিচয়পত্র দিয়ে। তবে যে পদ্ধতিই বেছে নেওয়া হোক না কেন, একটি সচল মোবাইল নম্বর অবশ্যই লাগবে। কারণ OTP যাচাই ছাড়া আবেদন সম্পূর্ণ হবে না।

১) আধার কার্ড দিয়ে ABHA কার্ড করতে কী কী লাগবে?

আধার ব্যবহার করে আবেদন করলে খুব বেশি নথি লাগে না। মূলত প্রয়োজন হবে—

১২ সংখ্যার আধার নম্বর: আবেদনকারীকে নিজের সঠিক ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে। সাধারণত আধার কার্ডের স্ক্যান কপি বা ছবি আপলোড করতে হয়। সিস্টেম সরাসরি UIDAI-এর মাধ্যমে তথ্য যাচাই করে নেবে।

আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ OTP সেই নম্বরেই যাবে। যদি আধারের সঙ্গে বর্তমান মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে আবেদন প্রক্রিয়ায় সমস্যা হতে পারে।

ইমেল আইডি (ঐচ্ছিক): ইমেল বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যতে অ্যাকাউন্ট রিকভারি বা অতিরিক্ত নিরাপত্তার জন্য ইমেল দেওয়া ভালো।

২) আধার ছাড়া ABHA কার্ড করতে কী কী নথি লাগবে?

যাঁরা আধার ব্যবহার করতে চান না বা আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই, তাঁরাও অন্য সরকারি পরিচয়পত্র দিয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে লাগতে পারে—

PAN কার্ড- অনেক ক্ষেত্রে PAN কার্ড ব্যবহার করে ABHA আইডি তৈরি করা যায়। আবেদন করার সময় PAN নম্বর দিতে হবে।

ড্রাইভিং লাইসেন্স- ড্রাইভিং লাইসেন্সও গ্রহণযোগ্য পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।

অন্য সরকারি পরিচয়পত্র- প্রয়োজনে পাসপোর্ট বা ভোটার কার্ডের মতো অন্যান্য সরকারি নথিও ব্যবহার করা যেতে পারে। তবে কোন কোন নথি গ্রহণযোগ্য, তা অফিসিয়াল পোর্টালে দেখে তবেই আবেদন করতে বসুন।

সচল মোবাইল নম্বর- আধার ব্যবহার না করলেও মোবাইল নম্বর বাধ্যতামূলক। OTP যাচাইয়ের জন্য এই নম্বরেই কোড পাঠানো হবে।

আরও পড়ুন: ABHA Card কী? কারা পাবেন সুবিধা? কীভাবে করবেন আবেদন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

লাস্ট মিনিট টিপস

সরকারি নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে, আবেদন শুরু করার আগে কয়েকটি বিষয় আগে থেকেই প্রস্তুত রাখলে আপনার কাজ সহজ হবে। যেমন—

  • আধার নম্বর, অথবা PAN/ড্রাইভিং লাইসেন্স নম্বর হাতের কাছে রাখুন।
  • OTP দ্রুত পাওয়ার জন্য সচল মোবাইল নম্বর দিন। কারণ, আবেদন করার সময়ে সবচেয়ে বেশি সমস্যা হয় ভুল মোবাইল নম্বর বা OTP সংক্রান্ত কারণে। তাই আগে থেকেই মোবাইল নম্বর ঠিক আছে কি না যাচাই করে নেওয়াই ভালো।
  • পরিচয়পত্রে থাকা নাম ও জন্মতারিখ সঠিক আছে কি না মিলিয়ে নিন।
  • সম্ভব হলে একটি ইমেল আইডিও প্রস্তুত রাখুন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “ABHA কার্ড করতে কী কী নথি লাগবে? আগে থেকেই জেনে নিন সম্পূর্ণ তালিকা”

  1. Thanks for ones marvelous posting! I really enjoyed reading it, you will be a great author.I will make certain to bookmark your blog and may come back someday. I want to encourage one to continue your great job, have a nice holiday weekend!

    Reply

Leave a Comment