---Advertisement---
lifezone nursing home

রূপার বৈঠকে প্রশংসায় পঞ্চমুখ বিরোধীরাও, ‘মানুষের জন্য নির্ভয়ে কাজ করুন’ বার্তা বিজেপি বিধায়কের

June 5, 2026 12:59 PM
Rupa Ganguly
---Advertisement---

রাজ্যের বিভিন্ন পুরসভায় কাউন্সিলর, চেয়ারম্যান এবং মেয়রদের একের পর এক পদত্যাগ নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তখন দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার কাউন্সিলারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। আর সেই বৈঠকের পর শুধু শাসকদল নয় বিরোধী শিবিরের কাউন্সিলারদের গলাও শোনা গেল বিধায়কের গুনগান।

বৃহস্পতিবার প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে এলাকার মোট ১৮ জন কাউন্সিলারের মধ্যে ১৬ জন উপস্থিত ছিলেন। বাকি দু’জনের মধ্যে একজন শহরের বাইরে থাকায় এবং অন্যজন অসুস্থ থাকায় বৈঠকে যোগ দিতে পারেননি। পুরসভার একমাত্র বাম কাউন্সিলারও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে কাউন্সিলারদের উদ্দেশে রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) স্পষ্ট বার্তা দেন, সাধারণ মানুষের জন্য নির্ভয়ে কাজ করতে হবে এবং সমস্ত পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, এলাকায় কাটমানি অথবা তোলাবাজির মতো কোনও অভিযোগ যেন আর না ওঠে।

বৈঠক শেষে কাউন্সিলাররা জানান, বিধায়কের সঙ্গে আলোচনায় তাঁরা সন্তুষ্ট। কাউন্সিলার সোনালী রায়, পাপিয়া হালদার এবং পুরসভার একমাত্র বাম কাউন্সিলার অর্চনা মিত্র অভিযোগ করেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। তাঁদের দাবি, আগের বিধায়ক তাঁদের মতামত শুনতেন না। এমনকি একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া পাওয়া যেত না।

সোনার ভান্ডার নিয়ে জল্পনা, ২০০ টন বিক্রির দাবি খারিজ RBI-এর

তবে বর্তমান পরিস্থিতিতে তাঁরা অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং সাধারণ মানুষের জন্য আরও ভালোভাবে পরিষেবা দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে দাবি করেন কাউন্সিলাররা। তাঁদের কথায়, তৃণমূল আমলের সঙ্গে বর্তমান পরিস্থিতির ‘আকাশ-পাতাল’ পার্থক্য রয়েছে।

কাউন্সিলারদের আরও দাবি, বৈঠকে যে সমস্ত সমস্যা এবং বিভিন্ন বিষয় উঠে এসেছে, সেগুলি রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) নিজে নোট করেছেন। শুধু সমস্যার কথা শোনাই নয়, ভবিষ্যতে সেগুলির সমাধান কীভাবে করা যেতে পারে, সে বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন বৈঠকের শেষে রূপা গঙ্গোপাধ্যায় জানান, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের পূর্ণ মেয়াদ সম্পন্ন করবেন এবং এলাকায় সুষ্ঠু ও স্বাভাবিকভাবে উন্নয়নমূলক কাজ চলবে। পাশাপাশি তাঁর দাবি, আগামী দিনে নির্বাচন হলে সব কেন্দ্রেই বিজেপি জয়লাভ করবে। শুধু পুরসভা না পাশাপাশি পঞ্চায়েতের সঙ্গেও সমানতালে বৈঠক এবং আলাপ-আলোচনা করছেন বলেও জানান অভিনেত্রী বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment