ফের অশান্ত মণিপুর। নতুন করে হিংসা কাংপোকপি জেলায়। হিংসার ঘটনায় তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে অশান্তি শুরু হয়। হিংসায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরে নিউ কিথেলমানবি (New Keithelmanbi) এলাকার লোইবোল খুল্লেন (Loibol Khullen) গ্রামে সশস্ত্র হামলায় মৃত্যু হয় তিন কুকি গ্রামবাসীর। (Manipur Violence)
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোর প্রায় ৪টা থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে গ্রামটিতে হামলা শুরু হয়। আচমকা গুলির শব্দে ঘুম ভেঙে যায় গ্রামবাসীদের। চারদিক থেকে হামলাকারীরা গ্রামে ঢুকে পড়ে বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বহু মানুষ প্রাণ বাঁচাতে নিকটবর্তী জঙ্গল ও পাহাড়ি এলাকায় আশ্রয় নিতে বাধ্য হন। হামলার পর দীর্ঘ সময় ধরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে থাকে। (Manipur Violence)
নিহতদের মধ্যে রয়েছেন লেটখোংগাম হাওকিপ (Letkhongam Haokip), তাঁর স্ত্রী টিনমেরি হাওকিপ (Tinmary Haokip) এবং জাংমিনলাল হাওকিপ (Jangminlal Haokip)। স্থানীয় সংগঠনগুলির দাবি, তিনজনই গ্রামের সাধারণ বাসিন্দা ছিলেন এবং হামলার সময় বাড়িতেই উপস্থিত ছিলেন।
ঘটনার পর ক্ষয়ক্ষতির হিসাব সামনে আসতে শুরু করেছে। প্রথমদিকে কয়েকটি বাড়ি পুড়ে যাওয়ার খবর মিললেও পরে কুকি ইনপি মণিপুর (KIM) জানায়, অন্তত সাতটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। বহু পরিবারের নথিপত্র, গৃহস্থালির সামগ্রী ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র আগুনে নষ্ট হয়েছে বলে অভিযোগ। (Manipur Violence)
এই হামলার জন্য কুকি ইনপি মণিপুর সরাসরি ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগালিম-ইসাক মুইভা বা NSCN(IM)-এর সশস্ত্র সদস্য এবং জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্টের (ZUF) একটি গোষ্ঠীকে দায়ী করেছে। সংগঠনের অভিযোগ, নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্য করেই এই আক্রমণ চালানো হয়েছে। যদিও অভিযুক্ত সংগঠনগুলির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং প্রশাসনের তরফেও আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হয়নি। (Manipur Violence)
উল্লেখ্য, ২০২৩ সালে শুরু হওয়া জাতিগত সংঘাতের পর থেকে মণিপুরের বিভিন্ন জেলায় বারবার হিংসার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক মাসগুলিতেও নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এবং বিচ্ছিন্ন সংঘর্ষের খবর সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে কাংপোকপির এই হামলা রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।(Manipur Violence)
বুজে আসছে ঐতিহ্যের সরস্বতী নদী, ধর্মচর্চাই কাল?












1 thought on “ফের অশান্ত মণিপুর, সশস্ত্র হামলায় কাংপোকপিতে নিহত ৩, আতঙ্কে জঙ্গলে পালালেন বাসিন্দারা”