রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি হলেও দক্ষিণে বর্ষার অপেক্ষা, আজ কি কোনও স্বস্তির খবর রয়েছে দক্ষিণবঙ্গে ?

---Advertisement---

রাজ্যে বর্ষা ঢুকেছে। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টির বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখন কিছুটা সময়ের অপেক্ষা করতে হবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভ্যাপসা গরম। বেলা গড়ানোর সঙ্গে রোদের তেজ বাড়তেই ঘর থেকে বেরনো কার্যত মুশকিল হয়ে যাচ্ছে। এই আবহে স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাসে রয়েছে বুধবার বিকেলের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে (Weather Update)।

ভারতীয় আবহাওয়া দফতর (Weather Update) বা আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ খানিকটা মেঘলা থাকবে। বুধবার সকালের পূর্বাভাস বলছে, শহরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের কিছু কিছু স্থানে ভ্যাপসা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

কলকাতার পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস বলছে, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই বইতে পারে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া।

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দাপট বজায় থাকবে। ডুয়ার্স ও পাহাড়ের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment