---Advertisement---
lifezone nursing home

কার গাফিলতিতে অভিনেতা রাহুলের মৃত্যু? দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

June 11, 2026 3:03 PM
rahul arunoday banerjee death
---Advertisement---

আড়াই মাস কেটে গিয়েছে। এখনও দগদগে মনের ক্ষত। প্রিয় অনুরাগীরা এখনও ভুলতে পারেননি অভিনেতা তথা লেখক অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (rahul arunoday banerjee death)। লেখকের এই মৃত্যু এখনও অনেকেই মেনে নিতে পারছেন না। অধরা অনেক প্রশ্ন। কীভাবে হল দুর্ঘটনা ঘটল? প্রযোজনা সংস্থা গাফিলতিতেই কী মৃত্যু হল রাহুলের? এই সব প্রশ্নের উত্তরই ঘুরছে। এর পিছনে কারণ কী? এই মামলায় ওডিশা সরকারকে কড়া নির্দেশ দিল প্রধানমন্ত্রীর দফতর।

‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর এবং ফৌজদারি মামলা রুজু করা হয়েছিল। এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছে সিনে সংগঠন। তাঁদের অভিযোগ,শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ও নিয়ম লঙ্ঘনের জন্যই প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিটের হাতে।

এরপরেই সর্বভারতীয় সিনে সংগঠনের বিবৃতি দেয়, রাহুলের মৃত্যুর ন্যায়বিচার আর বিলম্বিত হওয়া উচিত নয়। সেই মতো তাঁরা প্রধানমন্ত্রীর দফতরে দ্বারস্থ হয়েছিলেন। তার ভিত্তিতেই প্রধানমন্ত্রীর দফতরের তরফে ওডিশা সরকার প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে। ভবিষ্যতেও যাতে কোনও শিল্পী বা কলাকুশলীর সঙ্গে এমন ঘটনা না ঘটে, সেই দিকে নজর রেখেই এই পদক্ষেপ(rahul arunoday banerjee death)।

পাশাপাশি ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’কে ব্ল্যাক লিস্টেড করে ভবিষ্যতে কোনও প্রযোজনার কাজ করার অনুমতি না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment