রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফল প্রকাশ: প্রথম শাশ্বত, মেধাতালিকায় কারা? একনজরে সেরা ১০

WBJEE 2026
---Advertisement---

বহু প্রতীক্ষার অবসান। প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) ২০২৬-এর ফলাফল। বৃহস্পতিবার (WBJEE 2026) ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সামনে এসেছে রাজ্যের মেধাবী পড়ুয়াদের নাম। এ বছরও জেলার পাশাপাশি কলকাতা ও শহরতলির পরীক্ষার্থীদের দাপট দেখা গেল মেধাতালিকায়। (WBJEE 2026) প্রথম দশে জায়গা করে নিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা। তাঁদের সাফল্যে খুশির হাওয়া পরিবার, স্কুল এবং শিক্ষামহলে।

এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (WBJEE 2026) প্রথম স্থান অধিকার করেছেন সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়। তিনি নালন্দা অ্যাকাডেমির ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন বিষ্ণুপুরের সৌঋদ্ধ মণ্ডল, যিনি জোকার বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছেন রানিগঞ্জের উমাং ভূত। তিনি পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া।

চতুর্থ স্থানে রয়েছেন নিউটাউনের রাহুল কোনার (দিল্লি পাবলিক স্কুল)। পঞ্চম হয়েছেন বীজপুরের সর্বান ভট্টাচার্য, গার্ডেন হাই স্কুলের ছাত্র। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন চন্দ্রকোণার আরহা ভট্টাচার্য, যিনি চন্দ্রকোণা জিরাট হাইস্কুলের ছাত্রী।

এছাড়া সপ্তম হয়েছেন শিবপুরের সৃজন শুর (সাউথ পয়েন্ট হাইস্কুল)। অষ্টম স্থানে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের কোতয়ালির মণীশ সেনাপতি, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। নবম হয়েছেন সোনারপুরের সব্যসাচী লস্কর, যিনি বিডিএম ইন্টারন্যাশনালের পড়ুয়া। দশম স্থানে রয়েছেন বালিগঞ্জের দেবজিৎ পাল, তিনিও সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র।

ঋতব্রতই বিরোধী দলনেতা, স্থগিতাদেশে ‘না’ হাইকোর্টের; বহাল স্পিকারের সিদ্ধান্ত

WBJEE 2026: প্রথম দশে কারা?

  1. শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক) – নালন্দা অ্যাকাডেমি
  2. সৌঋদ্ধ মণ্ডল (বিষ্ণুপুর) – বিবেকানন্দ মিশন স্কুল, জোকা
  3. উমাং ভূত (রানিগঞ্জ) – পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল
  4. রাহুল কোনার (নিউটাউন) – দিল্লি পাবলিক স্কুল
  5. সর্বান ভট্টাচার্য (বীজপুর) – গার্ডেন হাই স্কুল
  6. আরহা ভট্টাচার্য (চন্দ্রকোণা) – চন্দ্রকোণা জিরাট হাইস্কুল
  7. সৃজন শুর (শিবপুর) – সাউথ পয়েন্ট হাইস্কুল
  8. মণীশ সেনাপতি (কোতয়ালি, পশ্চিম মেদিনীপুর) – মেদিনীপুর কলেজিয়েট স্কুল
  9. সব্যসাচী লস্কর (সোনারপুর) – বিডিএম ইন্টারন্যাশনাল
  10. দেবজিৎ পাল (বালিগঞ্জ) – সাউথ পয়েন্ট হাইস্কুল

(WBJEE 2026) ফল প্রকাশের পর থেকেই টপারদের অভিনন্দনে ভরে উঠেছে সামাজিক মাধ্যম। আগামী দিনে দেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলিতে পড়ার স্বপ্ন নিয়ে এগোতে চলেছেন এই কৃতী পরীক্ষার্থীরা। তাঁদের সাফল্য আগামী প্রজন্মের পরীক্ষার্থীদেরও অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছে শিক্ষামহল।

বিশ্বকাপে প্রথম রাউন্ডের রিপোর্ট কার্ড: কারা ফেল, কারা পাস, কোন মহাদেশ এগিয়ে?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ফল প্রকাশ: প্রথম শাশ্বত, মেধাতালিকায় কারা? একনজরে সেরা ১০”

Leave a Comment