---Advertisement---
lifezone nursing home

আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

June 19, 2026 4:57 PM
Weather Update
---Advertisement---

রাজ্যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। (Weather Update) আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে। পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বহনকারী বায়ুপ্রবাহের জেরে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে।

দক্ষিণবঙ্গ: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ২০ ও ২১ জুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে কম থাকতে পারে। সকাল গড়িয়ে দুপুর বা বিকেলের দিকে একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (Weather Update) ২২ ও ২৩ জুন বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও ২৪ ও ২৫ জুন ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ: আরও তিন দিন ভারী বৃষ্টির দাপট, ধসের আশঙ্কা পাহাড়ে

(Weather Update) উত্তরবঙ্গে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বেশি সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। তিন দিনের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল: (Weather Update) দিনের দিকে বাড়বে বৃষ্টি, তাপমাত্রা থাকবে ৩০-৩১ ডিগ্রির আশেপাশে

কলকাতা ও সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে বৃষ্টিপাত হয়েছে। দিনের দ্বিতীয়ভাগে এবং বিকেলের দিকে আরও কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে বৃষ্টির পরিমাণ কমতে পারে। শনিবারও সকাল গড়িয়ে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং ২ থেকে ৩ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২১ জুন বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার তীব্রতা কিছুটা কমবে। সকাল ১০টার পর থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। (Weather Update) আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে সমুদ্রে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কার কারণে আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন :- EPF গ্রাহকদের জন্য বড় স্বস্তি, সুদের টাকা জমা পড়বে শীঘ্রই; জেনে নিন কেন্দ্রের নতুন সিদ্ধান্ত


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?”

Leave a Comment