---Advertisement---

৪৪% পে কাট, বিপুল বেতন কমিয়ে দিল্লিতে ফিরছেন পন্থ, LSG-তে কুলদীপ

June 23, 2026 6:48 PM
---Advertisement---

IPL-এর ইতিহাসে অন্যতম বড় ট্রেডের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। লখনউ সুপার জায়ান্টস (LSG) ছেড়ে ফের নিজের পুরনো ঠিকানা দিল্লি ক্যাপিটালসে (DC) ফিরছেন ঋষভ পন্থ। অন্যদিকে দিল্লির তারকা স্পিনার কুলদীপ যাদবকে দলে টেনে নিল লখনউ। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এই বিনিময় চুক্তি ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে এখানে ট্রেডিংয়ের থেকেও বেশি আলোচনায় ঋষভ পন্থের বেতন। ( Rishabh Pant)

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দীর্ঘ নয়টি মরশুম কাটিয়েছেন ঋষভ পন্থ। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লির হয়ে ১১১টি ম্যাচ খেলেছেন তিনি, যা এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির হয়ে কোনও ক্রিকেটারের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড। শুধু ব্যাটার হিসেবেই নয়, দলের অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন পন্থ। ২০২১ থেকে ২০২৪ মরশুমের মধ্যে মোট ৪৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। ( Rishabh Pant)

ফের দিল্লির পথে ঋষভ পন্থ, ১২ কোটি টাকার বেতন কমিয়েই ট্রেডের পথে তারকা

গত বছর TATA IPL ২০২৫ প্লেয়ার নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। IPL-এর ইতিহাসে কোনও ক্রিকেটারের জন্য এটিই ছিল সর্বোচ্চ দর। তবে নতুন ট্রেড চুক্তির ফলে উল্লেখযোগ্য বেতন কমিয়ে ১৫ কোটি টাকায় ফের দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন ভারতের এই তারকা উইকেটকিপার-ব্যাটার। ( Rishabh Pant)

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক শেষ করে লখনউয়ের পথে হাঁটছেন কুলদীপ যাদব। ২০২২ সালে দিল্লি শিবিরে যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। গত পাঁচ মরশুমে ৬৫টি ম্যাচ খেলে ৭২টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি চায়নাম্যান স্পিনার। সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম নির্ভরযোগ্য বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা কুলদীপ এবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) হয়ে নতুন ইনিংস শুরু করবেন। ( Rishabh Pant)

জানা গিয়েছে, কুলদীপ তাঁর বর্তমান ১৩.৫০ কোটি টাকার চুক্তিতেই LSG তে যোগ দিচ্ছেন। একদিকে পন্থের ঘরে ফেরা, অন্যদিকে কুলদীপের নতুন গন্তব্য— এই দুই বড় সিদ্ধান্ত IPL এর আগামী মরশুমে দুই ফ্র্যাঞ্চাইজির শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে ক্রিকেট মহল। ( Rishabh Pant)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment