---Advertisement---

টানা বৃষ্টিতে অরুণাচলে বিপর্যয়, আচমকা বন্যা-ভূমিধসে নিখোঁজ ৩

June 24, 2026 5:10 PM
---Advertisement---

অরুণাচল প্রদেশে টানা ভারী বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার সকালে কীই পানিয়র (Keyi Panyor) জেলায় আচমকা বন্যা এবং একাধিক ভূমিধসের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইয়াজালি (Yazali) সার্কেলের অন্তর্গত নিপকো (NEEPCO) প্রকল্প কলোনি এলাকায় বন্যার জেরে অন্তত তিন জন নিখোঁজ হয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৮টি আবাসিক ইউনিট। (Arunchal Pradesh Landslides)

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সচিব দানি সুলু জানান, প্রবল বর্ষণের কারণে একটি নির্মীয়মাণ দেওয়াল ভেঙে পড়ে। আশপাশের নিচু এলাকায় জল ঢুকে পড়ে বহু বাড়িঘর প্লাবিত হয়। নিপকো প্রকল্প কলোনি ও সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। (Arunchal Pradesh Landslides)

পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসন দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। অতিরিক্ত জেলাশাসক, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং সার্কেল অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF)-এর একটি দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-কেও সতর্ক করা হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত এলাকার উদ্দেশে রওনা দিয়েছে। (Arunchal Pradesh Landslides)

মুম্বইয়ে মৌসুমীর তাণ্ডব! ২৪ ঘণ্টায় ৩০০ মিমি বৃষ্টি, জলে ভাসছে দাদর-আন্ধেরি, জারি লাল সতর্কতা

দানি সুলুর দাবি, ইয়াজালি এলাকার যানবাহন উদ্ধারকাজে নামানো হয়েছে। প্রাক্তন সেনাকর্মীদেরও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের জন্য ডাকা হয়েছে। এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রঙ্গানদী বাঁধ থেকে জল ছাড়া শুরু করেছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NEEPCO)। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ উৎপাদনও। (Arunchal Pradesh Landslides)

ভারী বৃষ্টির প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থাতেও। পোতিন (Potin) এবং হোজ (Hoj)-এর কাছে জাতীয় সড়কের অন্তত তিনটি জায়গায় ভূমিধসে বন্ধ হয়ে গিয়েছে। ফলে বহু মানুষ সেখানে আটকে পড়েছেন। রাস্তা পরিষ্কার করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদার সংস্থাকে। উদ্ধারের কাজ শুরু হয়েছে। (Arunchal Pradesh Landslides)

গত কয়েক দিন ধরে অরুণাচল প্রদেশের একাধিক জেলায় টানা বৃষ্টির ফলে ভূমিধস, আচমকা বন্যা এবং পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির হয়েছে। প্রশাসনের তরফে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে এখনও তল্লাশি ও মূল্যায়নের কাজ চলছে। (Arunchal Pradesh Landslides)

আরও পড়ুন :- ২৫১ কিমি গতি BMW, বদলাপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ২, ভাইরাল ভিডিয়ো-য় তোলপাড়


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “টানা বৃষ্টিতে অরুণাচলে বিপর্যয়, আচমকা বন্যা-ভূমিধসে নিখোঁজ ৩”

Leave a Comment