---Advertisement---

অমরনাথের অমৃতকথা: কেন প্রতি বছর অমরনাথ যাত্রায় সামিল হন অগণিত ভক্ত?

June 26, 2026 2:26 PM
Amarnath Yatra 2026
---Advertisement---

বরফে মোড়া হিমালয়ের দুর্গম পাহাড়ের কোলে রয়েছে এক অলৌকিক গুহা। সেই গুহাকে ঘিরেই যুগ যুগ ধরে জড়িয়ে রয়েছে অগণিত ভক্তের অগাধ বিশ্বাস এবং ভক্তি। প্রতি বছর আষাঢ় মাসের শেষে এই পবিত্র তীর্থক্ষেত্রে ভক্তদের ঢল নামে। সেই প্রথা মেনেই চলতি বছরেও শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা ২০২৬। আগামী ৩ জুলাই থেকে শুরু করে টানা ৫৭ দিন ধরে চলবে এই পুণ্যযাত্রা, যার সমাপ্তি হবে ২৮ আগস্ট। এবারও দেশের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ শিবভক্ত কঠিন ও দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে পৌঁছে যাবেন অমরনাথ গুহায়। কিন্তু কেন এত কষ্ট সহ্য করে প্রতিবছর অসংখ্য মানুষ এই গুহায় ছুটে যান? কী এমন মাহাত্ম্য রয়েছে এই তীর্থক্ষেত্রের? (Amarnath Yatra 2026)

হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী, হিমালয়ের গভীর নিস্তব্ধতার মধ্যে অবস্থিত এই গুহাতেই লুকিয়ে রয়েছে সৃষ্টি ও অমরত্বের পরম রহস্য। প্রচলিত কাহিনি অনুসারে, দেবাদিদেব মহাদেব এই গুহাতেই দেবী পার্বতীকে অমরত্বের গূঢ় তত্ত্ব বা ‘অমরকথা’ শুনিয়েছিলেন। সেই কারণেই অমরনাথ গুহা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় একটি স্থান।

কেন এই নির্জন গুহাকেই বেছে নিয়েছিলেন মহাদেব?

পৌরাণিক কাহিনি অনুযায়ী, একদিন দেবী পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিলেন, কেন তিনি অমর, অথচ দেবীকে বারবার মৃত্যুবরণ করে পুনর্জন্ম নিতে হয়? পার্বতীর এই প্রশ্নের উত্তরে এবং তাঁর বারবার অনুরোধে মহাদেব অমরত্বের রহস্য বা ‘অমরকথা’ শোনাতে রাজি হন।তবে এই পরম গোপন জ্ঞান যেন মহাবিশ্বের অন্য কোনও জীবের কানে না পৌঁছায়, সেই কারণেই মহাদেব একটি সম্পূর্ণ নির্জন ও নিরাপদ স্থানের সন্ধান করতে বেরিয়ে পড়েন। গোপনীয়তা বজায় রাখার জন্য তিনি পথ চলতে চলতে নিজের সমস্ত অলঙ্কার, সঙ্গী এবং অনুচরদের একে একে ত্যাগ করেন। (Amarnath Yatra 2026)

সামনেই শ্রাবণ মাস, মহাদেবের আশীর্বাদ পেতে জেনে নিন পুজো ও ব্রতের সঠিক নিয়ম

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পহলগামে তিনি রেখে যান তাঁর বাহন নন্দীকে। চন্দনবাড়িতে মাথা থেকে নামিয়ে রাখেন চন্দ্রকে। শেষনাগকে মুক্ত করেন গলায় জড়িয়ে থাকা সর্পকুলকে। পঞ্চতরণীতে ত্যাগ করেন পঞ্চভূতকে। এমনকি প্রিয় পুত্র গণেশকেও তিনি রেখে যান মহাগণেশ পাহাড়ে। সবশেষে, সমস্ত কিছু ত্যাগ করে দেবী পার্বতীকে সঙ্গে নিয়ে তিনি প্রবেশ করেন সেই নির্জন গুহায়, যা আজ অমরনাথ গুহা নামে বিশ্বজুড়ে পরিচিত।

হিন্দু বিশ্বাস অনুসারে, এই গুহাতেই মহাদেব দেবী পার্বতীকে অমরত্বের সেই গোপন তত্ত্ব শোনান, যা পরবর্তীকালে ‘অমরকথা’ নামে পরিচিতি লাভ করে। সেই কারণেই অমরনাথ শুধু একটি তীর্থস্থান নয়, বরং শিবভক্তদের কাছে এটি অমরত্ব, ভক্তি ও আধ্যাত্মিক সাধনার এক চিরন্তন প্রতীক। তাই তো হাজার বাধা-বিপত্তি পেরিয়েও প্রতিবছর শিবভক্তরা বেরিয়ে পড়েন এই তীর্থযাত্রার উদ্দেশ্যে। (Amarnath Yatra 2026)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “অমরনাথের অমৃতকথা: কেন প্রতি বছর অমরনাথ যাত্রায় সামিল হন অগণিত ভক্ত?”

Leave a Comment