---Advertisement---

সামনেই শ্রাবণ মাস, মহাদেবের আশীর্বাদ পেতে জেনে নিন পুজো ও ব্রতের সঠিক নিয়ম

June 25, 2026 6:16 PM
Shiv Puja
---Advertisement---

আর কিছুদিনের অপেক্ষা। সামনেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস, যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই মাসকে দেবাদিদেব মহাদেবের মাসও বলা হয়। গোটা শ্রাবণ মাস জুড়েই ভক্তরা শিবের আরাধনায় বিশেষ ব্রত ও ধর্মীয় আচার পালন করেন। বিশেষ করে প্রতি সোমবার উপবাস ও পুজোর প্রচলন রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে শ্রাবণ মাসে শিবমন্দিরগুলিতে ভক্তদের ভিড় চোখে পড়ে। ভোলেবাবার মাথায় জল ঢালতে দূরদূরান্ত থেকে মানুষ মন্দিরে আসেন। শুধু মন্দিরেই নয়, বহু বাড়িতেও মহাদেবের বিশেষ পুজোর আয়োজন করা হয়।

এ বছর শ্রাবণ মাস শুরু হবে ১৮ জুলাই থেকে এবং শেষ হবে ১৮ অগাস্ট। এই বছরের বিশেষত্ব হল, শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার পড়েছে। (Shiv Puja)

শ্রাবণ মাসের সোমবারগুলির তালিকা

  • ২০ জুলাই (৩ শ্রাবণ) — প্রথম সোমবার
  • ২৭ জুলাই (১০ শ্রাবণ) — দ্বিতীয় সোমবার
  • ৩ অগাস্ট (১৭ শ্রাবণ) — তৃতীয় সোমবার
  • ১০ অগাস্ট (২৪ শ্রাবণ) — চতুর্থ সোমবার
  • ১৭ অগাস্ট (৩১ শ্রাবণ) — পঞ্চম সোমবার

শ্রাবণ মাসে মহাদেবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনও ত্রুটি রাখেন না। অনেকেই উপবাস পালন করেন এবং শিবলিঙ্গে গঙ্গাজল বা দুধ মিশ্রিত জল অর্পণ করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই মাসে ভক্তিভরে মহাদেবকে স্মরণ করলে তিনি প্রসন্ন হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। পুরাণ মতে, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। সেই সময় হলাহল বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব। (Shiv Puja)

শ্রাবণ মাসে শিবপুজোর বিশেষ নিয়ম :

  • শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের আরাধনা করলে জীবনের সমস্ত অশুভ শক্তি দূরে থাকে বলে বিশ্বাস করা হয়।
  • এই দিনে উপবাস রেখে শিবপুজো করা শুভ। তবে উপবাস করতে না পারলে নিরামিষ আহার গ্রহণ করা উচিত।
  • ‘শ্রাবণ’ শব্দটির উৎপত্তি ‘শ্রবণ’ শব্দ থেকে। তাই এই সময়কে শুভ ও ধর্মীয় কথা শোনার মাস হিসেবেও ধরা হয়।
  • প্রতি সোমবার স্নান করে শিবস্তোত্র পাঠ করা অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়।
  • ভক্তিভরে মহাদেবের চরণে ফুল ও বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে কোনও বিপদ-আপদ আসে না বলে বিশ্বাস।

পুরুষ ও প্রকৃতির মহামিলনের উৎসব অম্বুবাচী, জেনে নিন এই তিথির আধ্যাত্মিক তাৎপর্য

  • যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান, তাদের জন্য শ্রাবণ মাসকে সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করা হয়।
  • এই মাসে স্ফটিক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা শুভ ফলদায়ক বলে ধরা হয়।
  • শ্রাবণের প্রতি সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানসিক শান্তি বজায় থাকার পাশাপাশি নানা বিপদ থেকেও মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
  • ধুতুরা, আকন্দ, অপরাজিতা ও কলকে ফুল মহাদেবের প্রিয় বলে পরিচিত। তবে শিব বেলপাতাতেই সবচেয়ে বেশি সন্তুষ্ট হন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। (Shiv Puja)

শ্রাবণ মাসকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ ইতিমধ্যেই শুরু হয়েছে। ভক্তি, উপবাস ও আরাধনার মধ্য দিয়ে মহাদেবের আশীর্বাদ লাভের আশায় প্রস্তুতি নিচ্ছেন অসংখ্য শিবভক্ত।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “সামনেই শ্রাবণ মাস, মহাদেবের আশীর্বাদ পেতে জেনে নিন পুজো ও ব্রতের সঠিক নিয়ম”

Leave a Comment