‘অপারেশন সিঁদুর’-এ শহিদ হয়েছেন ভারতের ৬ জন সেনা জওয়ান। এবার এই ৬ সেনার পরিচয় সামনে আনলো কেন্দ্র। এতদিন পর্যন্ত এই সামরিক অভিযানে কতজন সেনা শহিদ হয়েছেন বা তাঁদের পরিচয় সরকারিভাবে জানানো হয়নি। এবার সেই তথ্য দিল কেন্দ্র। এতদিন পর্যন্ত অভিযানের নিরাপত্তা এবং কৌশলগত কারণে সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এবার সরকার আনুষ্ঠানিকভাবে তাঁদের আত্মত্যাগের কথা স্বীকার করে নাম প্রকাশ করল (Operation Sindoor)।
কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী, অপারেশন সিন্দুরে শহিদ হওয়া ছয় বীর সেনা হলেন—
সুবেদার মেজর পবন কুমার — হেডকোয়ার্টার্স ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেড
রাইফ্যালম্যান সুনীল কুমার (বীর চক্র) — ৪ জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি
ল্যান্স নায়েক দিনেশ কুমার — ৫ ফিল্ড রেজিমেন্ট এভিয়েশন টেকনিশিয়ান মুড মুরালিনায়ক — ৮৫১ লাইট রেজিমেন্ট
হাবিলদার সুনীল কুমার সিং — ২৩৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি
সার্জেন্ট সুরেন্দ্র কুমার (বায়ু মেডেল) — ৩৯ উইং
২০২৫-এর ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নিরিহ মানুষের প্রাণ গিয়েছিল। যাঁদের অধিকাংশই পর্যটক ছিলেন। এই ঘটনার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। জঙ্গি দমন উদ্যোগে নামে ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে শুরু হয় অভিযান। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয় জঙ্গি ঘাঁটিতে গুঁড়িয়ে দেওয়া হয়। জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈইবার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গি ঘাঁটিগুলি। প্রায় ১ বছর পর এই অপারেশনে শহিদ সেনাদের নাম প্রকাশ্যে আনলো কেন্দ্র (Operation Sindoor)।
আরও পড়ুন :- দাদা-দিদিতে নতুন মুখ, দুই মেগা শো-তে সঞ্চালক বদল জি বাংলার










1 thought on “‘অপারেশন সিঁদুর’-এ শহিদ দেশের ৬ সেনা, আনুষ্ঠানিকভাবে প্রকাশ কেন্দ্রের”