মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) ২০২৬ শুরুর মাত্র একদিন আগে স্থগিত করে দিল মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন (MSCE), পুনে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরীক্ষা পরিচালনাকারী সংস্থা। আগামী ২৮ জুন রাজ্যের ১,০২৮টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। (Maharashtra TET 2026)
এদিন এমএসসিই-র প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক NEET ২০২৬ ঘিরে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে TET-এর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তা সত্ত্বেও ২৭ জুন গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ভিওয়ান্ডি (Bhiwandi) পুলিশ একটি নির্দিষ্ট জায়গায় অভিযান চালায়। তদন্তে সহায়তার জন্য এমএসসিই-র আধিকারিকদেরও সেখানে ডাকা হয়। (Maharashtra TET 2026)
প্রাথমিক তদন্তে পুলিশের হাতে পাওয়া কিছু নথি ও সামগ্রীর সঙ্গে TET-এর প্রশ্নপত্র মিলিয়ে দেখা হলে, বেশ কয়েকটি প্রশ্নের মধ্যে মিল পাওয়া যায় বলে অভিযোগ। এরপরই ভিওয়ান্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়। এই ঘটনার পরই পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নির্ধারিত দিনের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন। (Maharashtra TET 2026)
পর্ষদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত নতুন পরীক্ষার দিন ঘোষণা করা হবে না। তদন্ত শেষ হওয়ার পর সংশোধিত সূচি প্রকাশ করা হবে। (Maharashtra TET 2026)
এদিকে পরীক্ষার্থীদের উদ্দেশে এমএসসিই আবেদন জানিয়েছে, নতুন পরীক্ষার তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র কাউন্সিলের সরকারি ওয়েবসাইট থেকেই যাচাই করতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব বা অযাচাইকৃত তথ্যের উপর নির্ভর না করারও পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরীক্ষা কর্তৃপক্ষ। (Maharashtra TET 2026)
আরও পড়ুন :- রাম মন্দিরে অনুদান দুর্নীতি ঘিরে তোলপাড়, উদ্ধার প্রায় ৮০ লক্ষ টাকা











2 thoughts on “প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষার আগের দিনই স্থগিত মহারাষ্ট্র TET ২০২৬”