[ছবি:এক্স]
পর্তুগালের অধিনায়ক (Cristiano Ronaldo) ক্রিশ্চিয়ানো রোনাল্দোকে বিশ্রাম না দিয়ে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, কোচ রবার্তো মার্টিনেজ সেই বিতর্ককে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ কে-র শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, রোনাল্দোর সঙ্গে অন্য কোনও ফুটবলারের তুলনা করা “শিশুসুলভ”।
কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি ৪১ বছর বয়সি রোনাল্দো। তাঁর নেতৃত্বে পর্তুগাল আক্রমণে বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি। ম্যাচ শেষ হওয়ার পর হতাশা স্পষ্ট ছিল পর্তুগাল সমর্থকদের মুখে। সোশ্যাল মিডিয়াতেও অনেক সমর্থক প্রশ্ন তুলেছেন, নকআউটের আগে (Cristiano Ronaldo) রোনাল্দোকে বিশ্রাম দেওয়া উচিত ছিল কি না। যেখানে অন্যান্য খেলোয়াড়রা বিশ্রামে সেখানে রোনাল্দোকে ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে দর্শকদের মনে প্রশ্ন।
তবে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ এই বিতর্ককে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, “আমরা অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে তুলনা করি না। সেটা খুবই শিশুসুলভ হবে।”
তিনি আরও ব্যাখ্যা করেন, রোনাল্দোর খেলার ধরন সম্পূর্ণভাবে অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং সঠিক পজিশনিংয়ের উপর নির্ভর করে। মার্টিনেজ বলেন, “ক্রিশ্চিয়ানো সবসময় জানে কোথায় থাকতে হবে। মানসিকভাবে শক্ত থাকা, শৃঙ্খলা বজায় রাখা এবং আক্রমণে জায়গা তৈরি করা ওর সবচেয়ে বড় শক্তি।”
🚨🇵🇹 Roberto Martinez on resting Cristiano or not: “Cristiano is used to being in the right place at the right time. He is very disciplined in his position, and he also creates space for his teammates”.
— Fabrizio Romano (@FabrizioRomano) June 28, 2026
“His physical and mental condition is not in question. We may need to make… pic.twitter.com/0mugNHHrnH
বিশ্বকাপ ফাইনাল: মেসিদের সামনে ‘এক্সপ্রেসওয়ে’, পর্তুগাল-স্পেন-জার্মানির জন্য ‘মরণফাঁদ’!
বিশ্বকাপে (Cristiano Ronaldo) রোনাল্দোর শারীরিক সক্ষমতা নিয়েও কোনও উদ্বেগ নেই বলে জানিয়েছেন পর্তুগাল কোচ। তাঁর কথায়, “ক্রিশ্চিয়ানোর জন্য ৯০ মিনিট খেলা কোনও সমস্যা নয়। তবে পরের ম্যাচে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে, যেমনটা অন্য যেকোনও খেলোয়াড়ের ক্ষেত্রেই হয়।”
এদিকে পরিসংখ্যান সংস্থা অপ্টার তথ্য অনুযায়ী, কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচটি ছিল রোনাল্দোর ক্যারিয়ারের ২৫তম বিশ্বকাপ ম্যাচ। এর ফলে তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি, যিনি খেলেছেন ২৯টি বিশ্বকাপ ম্যাচ।
তবে রোনাল্দোর নামে একটি পরিসংখ্যানও যোগ হয়েছে। শেষ দুই বিশ্বকাপে তাঁকে মোট ১১ বার অফসাইডের জন্য ধরা হয়েছে, যা এই সময়ের মধ্যে অন্য যেকোনও ফুটবলারের তুলনায় বেশি। এই তালিকায় তাঁর পরে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং কলম্বিয়ার লুইস দিয়াজ, দু’জনেরই অফসাইড সংখ্যা সাত।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলশূন্য ড্রয়ের হতাশা কাটিয়ে এখন পর্তুগালের সামনে আরও বড় চ্যালেঞ্জ। আগামী শুক্রবার নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে রোনাল্দোর দল। কোটি কোটি সমর্থকের একটাই প্রশ্ন— বিতর্কের জবাব কি এবার মাঠেই দেবেন (Cristiano Ronaldo) ক্রিশ্চিয়ানো রোনাল্দো?
ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন দানিশ ফারুক, মাঝমাঠে বাড়বে লাল-হলুদের শক্তি












1 thought on “রোনাল্দোকে বিশ্রাম না দেওয়াই কি পর্তুগালের ভুল? কলম্বিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর প্রশ্নের মুখে কোচ”