---Advertisement---

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দুই বঙ্গে, দক্ষিণবঙ্গে বর্ষায় বৃষ্টির ঘাটতি চলছেই

June 29, 2026 10:15 AM
Weather Update
---Advertisement---

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দাপট বেশি না থাকলেও ভাসছে উত্তরবঙ্গ। পশ্চিমবঙ্গের আবহাওয়ার সাম্প্রতিক চিত্রটা যেন কিছুটা এরকমই। উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির জেরে সোমবারেও জারি রয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে, গরমে কিছুটা স্বস্তি পেতে বৃষ্টি চাইছে শহর কলকাতা (Weather Update)।

পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে 9Weather Update)।

এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক-দু’টি স্থানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা IMD. পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। শহরের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলায় অধিকাংশ এলাকাতেই হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনিতেই দুর্যোগে বিপর্যস্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গ। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু’একটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, এই তিন জেলার এক-দুই স্থানে ২০ সেন্টিমিটারেরও বেশি অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে। এলাকাগুলির জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

আরও পড়ুন: হাঁটু জল ঠেঙিয়ে নিজের এলাকায় ঘুরলেন রুদ্রনীল, তোপ দাগলেন বিগত সরকারকে


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment