পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝেই ফের সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তান। আফগানিস্তানে এয়ারস্ট্রাইক করল পাকিস্তান। ঘটনায় মৃতের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। নিহতদের প্রত্যেককেই জঙ্গি বলে দাবি পাক সরকারের। তবে পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তান (Pakistan Airstrike)।
সূত্রের খবর, রাত ১২:৫৫ মিনিটে আফগানিস্তান সীমান্তে পাক্তিকা প্রদেশের গিয়ান জেলা এবং পাকতিয়া প্রদেশের সামকানি জেলায় এই এয়ারস্ট্রাইক করে পাকিস্তানি সেনাবাহিনী। আফগানিস্তানের দাবি, বেসামরিক টার্গেট লক্ষ্য করে করা এই স্ট্রাইকের জেরে কমপক্ষে ২৯ জন মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি জখম হয়েছেন আরও প্রায় ১০০ জন। সূত্র মারফত জানা গিয়েছে, নিহতেরা প্রত্যেকেই সাধারণ নাগরিক (Pakistan Airstrike)।
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশেও এই হামলা চালানো হয়। পাকতিয়া পুলিশ কমান্ডের মুখপাত্র মুনিব জাদরান টোলো নিউজকে জানিয়েছেন, সামকানি জেলায় পাকিস্তানের এই হামলার জেরে ২৯ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, আহত হয়েছেন ১০০ জনের বেশি।
পাকিস্তান সরকারের দাবি, ২৯ জন নিহতদের মধ্যে ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি জঙ্গিকেই নিকেশ করেছে তারা। কিন্তু আফগানিস্তান থেকে প্রকাশিত ছবি যদিও অন্য কথাই বলছে। নিহতদের মধ্যে রয়েছে শিশু ও সাধারণ মানুষও। আহত হয়েছেন প্রায় ৫০ জনের বেশি।
আফগানিস্তানের দাবি, নিহতদের মধ্যে ৪-৯ বছর বয়সী শিশু এবং বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তিও রয়েছেন। বহু নিরীহ শিশু ও মহিলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অথচ পাকিস্তান সরকারের মন্ত্রী আতাউল্লাহ তারার পাকিস্তান বিমান বাহিনীর বিমান হামলায় ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করে বিশ্বকে ভুল পথে ঠেলছে।
একদিন আগেই পাকিস্তানের বন্দরনগরী করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের আঞ্চলিক সদর দফতরে হামলা হয়। হামলায় নিহত হন ৩ পাকিস্তানি সেনা। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে তিন হামলাকারীকে গুলি করে হত্যা করে এবং আহত অবস্থায় আরও একজনকে গ্রেফতার করে। পাকিস্তান সরকারের দাবি, গ্রেফতার ওই ব্যক্তি আফগান নাগরিক। তবে কি এরই বদলা নিল পাকিস্তান?
আরও পড়ুন: গড়ালো পরিবেশবান্ধব ট্রেনের চাকা, ১২০ কিমি গতিতে ছুটল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন












3 thoughts on “করাচির হামলার জবাব? মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা”