রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১১ বছর বয়সি কিশোরের হাতে স্টিয়ারিং, থাইল্যান্ডে মৃত ৮ তীর্থযাত্রী

Thailand Accident
---Advertisement---

থাইল্যান্ডে মর্মান্তিক দুর্ঘটনা। পিকআপ ভ্যানের ধাক্কায় ৮ তীর্থ যাত্রীর মৃত্যু। ব্যাংকক থেকে ৬০০ মিটার দূরে মুক্তাহান প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে তীর্থযাত্রীদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। দুর্ঘটনায় আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত ১১ বছর বয়সের এক কিশোর। তাকে হেপাজতে নিয়েছে পুলিশ (Thailand Accident)।

সূত্রের খবর, থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ১১ বছর বয়সি এক কিশোর এই পিকআপ ভ্যানটি চালাচ্ছিল। সেই সময় ৩৫ জনের তীর্থযাত্রীর একটি দল উবন রাতচাতানি প্রদেশের উদ্দেশে বের হয়েছিলেন। রাস্তার পাশ ধরে হাঁটছিলেন তাঁরা। ঠিক সেই সময়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি তাঁদের ধাক্কা মারে। স্থানীয়দের বক্তব্য, পিকআপ ভ্যানটির গতিবেগ ছিল অনেক বেশি। ফলে সেটির ধাক্কার প্রভাবটাও বেশি হয় (Thailand Accident)।

স্থানীয় এক উদ্ধারকর্মী দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে ফ্রা সোমপং নামে এক তীর্থযাত্রীকে ওই দুর্ঘটনার রোমহর্ষক বর্ণনা দিতে গিয়েছে। তিনি বলেন, ‘আমি দেখলাম একটি পিকআপ ট্রাক চালিয়ে একটি ছেলে আমাদের দিকে আসছে। তখন আমি “বুদ্ধ, বুদ্ধ” জপ করছিলাম। হঠাৎ ট্রাকটি গতিবেগ বাড়িয়ে আমাদের ধাক্কা মারল’। তিনি বলেন, ‘সৌভাগ্যক্রমে আরেক তীর্থযাত্রী ও আমি সময়মতো সরে যেতে পেরেছিলাম।’

প্রথম সারিতে থাকা তীর্থযাত্রীরা এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই পাঁচজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও তিনজন মারা যান। অভিযুক্ত বালককে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

চাকুরিজীবীদের জন্য দারুণ খবর, UPI দিয়েই তুলতে পারবেন PF-এর টাকা


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment