রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, সোমবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

---Advertisement---

দক্ষিণবঙ্গে বর্ষার দাপট আরও জোরালো হতে চলেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই আবহ পরিস্থিতির জেরেই আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। ( weather update )

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তর ওডিশা হয়ে ছত্তিসগঢ়ের দিকে এগোবে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সেই কারণে আগামী ৭ জুলাই, মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। মঙ্গলবার থেকে সপ্তাহের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়ার দাপট তুলনামূলক বেশি থাকবে। ( weather update )

অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের হলুদ সতর্কতা জারি রয়েছে। সোমবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। জলপাইগুড়ির কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার সেই তালিকায় যুক্ত হবে কালিম্পং, কোচবিহার এবং মালদাও। এদিকে কলকাতায় আজ ও সোমবার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ( weather update )


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment