এ যেন শেষ হতে চাইলেও শেষ হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এর আরও একটি মন্তব্যে বিতর্ক ছড়াল। বুধবার ন্যাটো সামিট (NATO Summit) থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করলেন, ইরানের সঙ্গে সংঘর্ষবিরতি শেষ। তিনি আর ইরানিয়ানদের সঙ্গে কোনও চুক্তি করতে চান না। ওদের নিচ, মিথ্যেবাদী বলে বর্ণনা করেন তিনি (Donald Trump)।
ট্রাম্প (Donald Trump) বলেন, “আমার মনে হয়, এই চুক্তি শেষ। আমি এদের সঙ্গে আর কোনও চুক্তি করতে চাই না, এরা নিচ, জঘন্য মানুষ। এদের নেতৃত্বেও রয়েছে জঘন্য ব্যক্তিরা। এরা খুব হিংস্র মানুষ। যদি এদের কাছে পরমাণু অস্ত্র থাকে, তাহলে তারা এটা ব্যবহার করবেই। আমার মতে, এটা (চুক্তি) শেষ।”
ট্রাম্প আরও জোর দিয়ে বলেন, “আমি ওদের সঙ্গে আর সময় নষ্ট করতে চাই না। যদি ওরা চায়, তবে আমাদের মধ্যস্থতাকারীরা কথা বলবে, কিন্তু আমি আর কিছু দেখছি না। এটা শুধু সময় নষ্ট। ওরা মিথ্যাবাদী।”
পাশাপাশি ইরানিদের ‘অসুস্থ মানসিকতার মানুষ’ বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, “তারা অসুস্থ মানসিকতার মানুষ। তারা নিজেদের লোকজনেরই ক্ষতি করছে। এখন পর্যন্ত তারা ৫৪ হাজার মানুষকে হত্যা করেছে। যারা প্রতিবাদ করছিল। মানুষ যখন প্রশ্ন তোলে, তারা কেন ক্ষমতা দখল করল না? —তখন এর উত্তর হলো, তারা ক্ষমতা দখল করতে পারবে না কারণ তারা মৃত।”
ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের জন্য সাতদিনের শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়েছিল। তার মাঝেই আমেরিকা ইরানে উপর হামলা করল। গতকাল আমেরিকা ইরানের উপরে হামলা করার পরই ইরানও পাল্টা হামলা করেছে। ওমান সাগরে মার্কিন রণতরীতে হামলা করা হয়েছে। এদিকে, আজ বুধবার সকালেও দক্ষিণ ইরানের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।











