রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উচ্চশিক্ষার খরচের চিন্তা দূর করবে ‘রামন কান্ত মুঞ্জাল স্কলারশিপ’, কারা, কীভাবে করবেন আবেদন?

Raman Kant Munjal Scholarship
---Advertisement---

উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে সেই স্বপ্ন পূরণ করা কঠিন হয়ে পড়ছে? এমন ছাত্রছাত্রীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে রামন কান্ত মুঞ্জাল স্কলারশিপ ২০২৫-২৬ (Raman Kant Munjal Scholarship)। রামন কান্ত মুঞ্জাল ফাউন্ডেশন এবং হিরো ফিনকর্পের উদ্যোগে চালু হওয়া এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়ারা বছরে ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫.৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এই সাহায্য সর্বোচ্চ তিন বছর পর্যন্ত দেওয়া হবে। স্কলারশিপের অর্থ মূলত কলেজের টিউশন ফি ও পড়াশোনার খরচ চালানোর জন্যই দেওয়া হয়।

কী এই রামন কান্ত মুঞ্জাল স্কলারশিপ?

এটি একটি Merit-cum-Means Scholarship। অর্থাৎ, যাঁদের পড়াশোনায় ভালো ফল করেছে এবং পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, তাঁদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিশেষ করে ফিন্যান্স, কমার্স ও ম্যানেজমেন্ট-সংক্রান্ত স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

আবেদন করার জন্য আবেদনকারীকে নিচের শর্তগুলি পূরণ করতে হবে—

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • স্নাতক স্তরে প্রথম বর্ষের পড়ুয়া হতে হবে।
  • BBA, BFIA, B.Com (Honours/Pass), BMS, IPM, B.A. (Economics), BBS, BBI, BAF, B.Sc. (Statistics) বা অন্য কোনও ফিন্যান্স-সম্পর্কিত কোর্সে পড়তে হবে।
  • উচ্চমাধ্যমিক (Class 12)-এ কমপক্ষে ৮০ শতাংশ নম্বর থাকতে হবে। (PwD পড়ুয়াদের ক্ষেত্রে ন্যূনতম ৭০ শতাংশ)
  • পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।

কত টাকা পাওয়া যাবে?

সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বার্ষিক ৪০ হাজার থেকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে। স্কলারশিপের পরিমাণ কলেজের অনুমোদিত ফি-এর উপর নির্ভর করবে।

কী কী নথি লাগবে?

আবেদন করার সময় নীচের নথিগুলি আবেদনকারীকে আপলোড করতে হবে। এগুলি হলো,

  • মাধ্যমিকের মার্কশিট
  • উচ্চমাধ্যমিকের মার্কশিট
  • আবেদনকারীর আধার কার্ড
  • বাবা বা মায়ের আধার কার্ড
  • বাবা বা মায়ের PAN কার্ড
  • আয়ের প্রমাণপত্র (ITR/Income Certificate/Salary Slip)
  • অভিভাবকের ব্যাঙ্ক স্টেটমেন্ট
  • বর্তমান শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত প্রমাণপত্র
  • কলেজের ফি রসিদ বা ডিমান্ড লেটার
  • আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য এবং নথিপত্র সত্য, এই মর্মে একটি হলফনামা
  • পাসপোর্ট সাইজ ছবি

কীভাবে আবেদন করবেন? (স্টেপ বাই স্টেপ)

১. Buddy4Study-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Raman Kant Munjal Scholarship 2025-26 পেজ খুলুন।

২. Apply Now-এ ক্লিক করুন।

৩. আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগ-ইন করুন। না থাকলে ই-মেল, মোবাইল নম্বর বা Gmail দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।

৪. Start Application-এ ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করুন।

৫. অনলাইন ফর্মে ব্যক্তিগত, শিক্ষাগত ও পারিবারিক তথ্য সঠিকভাবে পূরণ করুন।

৬. প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করুন।

৭. Terms & Conditions গ্রহণ করুন।

৮. Preview অপশনে গিয়ে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিন।

৯. সব ঠিক থাকলে Submit-এ ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন। (Raman Kant Munjal Scholarship)

কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে?

আবেদন জমা পড়ার পর একাধিক ধাপে বাছাই করা হবে—

আবেদনপত্র যাচাইনির্বাচিত পড়ুয়াদের অনলাইনে লিখিত পরীক্ষাটেলিফোন বা অনলাইন ইন্টারভিউনথিপত্র যাচাইচূড়ান্ত ইন্টারভিউ (টেলিফোন বা সামনাসামনি)সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়া প্রার্থীরাই স্কলারশিপ পাবেন।

প্রতিবছর শিক্ষাবর্ষ শুরু হতেই নির্দিষ্ট সময়ে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হয়। চলতি শিক্ষাবর্ষের আবেদনের সময়সীমা সম্পর্কে সঠিক আপডেট পেতে অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

আবেদন করার সময় বা স্কলারশিপ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে শিক্ষার্থীরা সরাসরি হেল্পলাইন নম্বর: 011-430-92248 এ ফোন করে অথবা ইমেল আইডি: scholarships@rkmfoundation.org তে মেইল করে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন: বন্ধ হচ্ছেনা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর, কীভাবে করবেন আবেদন? রইল বিস্তারিত


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment