রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা, ব্লাস্ট ফার্নেসে ঝলসে ঠিকা শ্রমিকের মৃত্যু

Published on: July 11, 2026
durgapur tragedy
---Advertisement---

ফের পশ্চিম বর্ধমানে শিল্পনগরী দুর্গাপুরের কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু। দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত এক ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস এলাকায় কর্মরত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে এক ঠিকা শ্রমিক। ব্লাস্ট ফার্নেস ঝলসে গিয়ে গুরুতরভাবে দগ্ধ হন। কুণ্ডলী পাকিয়ে পড়ে থাকে দগ্ধ দেহ। দেখে চেনার উপায় নেই। (Durgapur Tragedy)

রোজকার মতোই কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না ফরিদপুরের লাউদোহা থানার আরতি গ্রামের বাসিন্দা শেখ শহিদুলের। প্রাথমিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ব্লাস্ট ফার্নেসে কাজ করছিলেন। কারখানার ২ নম্বর ব্লাস্ট ফার্নেসে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়েই মর্মান্তিক পরিনতি হয়েছে ওই ঠিকা শ্রমিকের। স্বাভাবিকভাবে এই ঘটনায় শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই মর্মান্তিক ঘটনার জেরে কারখানার শ্রমিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। (Durgapur Tragedy)

স্পেনে ভয়াবহ দাবানল, মৃত ১২, নিখোঁজ ২৩; কীভাবে লাগলো আগুন?

কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও শ্রমিকের সুরক্ষা নিয়ে শ্রমিক মহলে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর্থিক সাহায্যের দাবিতে সরব শ্রমিকেরা। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। কারখানার বাইরে বিক্ষোভে শামিল হন। বিক্ষোভকারীদের দাবি, পরিবারের একজন সদস্যকে অবিলম্বে অস্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবেষ পাশাপাশি উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। সেইসঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা, ব্লাস্ট ফার্নেসে ঝলসে ঠিকা শ্রমিকের মৃত্যু”

Leave a Comment