রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে, উত্তরের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

Weather Update
---Advertisement---

(Weather Update) শনিবার দফায় দফায় বৃষ্টির পর রবিবারেও কলকাতার আকাশ সকাল থেকে সম্পূর্ণ রূপে মেঘাচ্ছন্ন। শহর কলকাতায় রাত থেকেই শুরু হয় বৃষ্টি। দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার পর্যন্ত কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ এবং পূর্ব দিকের লাগোয়া দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সব জেলাতেই আগামী পাঁচ দিন দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

(Weather Update) ভারতীয় আবহাওয়া দফতর বা IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে। দুই জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।

(Weather Update) আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতরত। (Weather Update) রথযাত্রার দিন আবার উপকূলের এবং উপকূল লাগোয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

দমদম বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে পদক্ষেপ, আপাতত বাঁকড়া মসজিদে বন্ধ নামাজ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment