একই দিনে পরপর দুই অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যত আতঙ্ক ছড়াল মুম্বই তার আশেপাশের এলাকায়। বুধবার সকালে মীরা রোডের একটি নামী স্কুলে ভয়াবহ আগুন লাগার পর দুপুরে মুম্বই কোস্টাল রোড টানেলের ভিতরে চলন্ত একটি গাড়িতেও আগুন ধরে যায়। যদিও দুই ঘটনাতেই দ্রুত উদ্ধার কাজ হওয়ায় এবং দমকলের তৎপরতায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবুও পরপর অগ্নিকাণ্ডে শহরবাসীর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
দিনের প্রথম বড় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের পালঘর জেলার মীরা রোডে অবস্থিত ডালমিয়া স্কুলে। বুধবার ভোর প্রায় ৬টা নাগাদ স্কুল বিল্ডিংয়ের উপরের তলায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্কুলের লাইব্রেরি, অডিটোরিয়াম, ল্যাবরেটরি এবং একাধিক ক্লাসরুম আগুনে ব্যাপকভাবে ক্ষতি হয়। ঘটনার সময় স্কুল কর্তৃপক্ষ দ্রুত সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং স্কুল কর্মীদের নিরাপদে বাইরে বের করে আনেন। ফলে কোনও হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। (Fire Incident in Mumbai)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, স্কুল বিল্ডিংয়ের উপরের তলা থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আকাশ প্রায় ঢেকে ফেলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে একের পর এক দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে দমকলকর্মীরা বিল্ডিংয়ের উপরের তলায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
#BREAKING A fire broke out on the top floor of N.L. Dalmia School, Mira Road, on Wednesday morning due to a suspected short circuit. Swift action by @MBMCOfficial fire brigade brought it under control. No casualties reported.#MiraRoad #FireSafety #MBMC pic.twitter.com/Jrcuy2FtVa
— jarvis ☠️ (@Vishii14) July 15, 2026
দমকল আধিকারিক প্রকাশ বরাড়ে জানান, প্রথমে স্কুলের অডিটোরিয়ামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে ছ’তলার ব্যাটারি ব্যাকআপ রুমে। আগুনে এই দুটি অংশ সম্পূর্ণ পুড়ে যায়। মোট আটটি দমকল ইঞ্জিন এবং চারটি জলের ট্যাঙ্কার ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুলিং অপারেশন শেষ হওয়ার পর বিস্তারিত তদন্ত করে আগুনের উৎস ও প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। (Fire Incident in Mumbai)
এদিকে, স্কুলে আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যেই ফের অগ্নিকাণ্ডের খবর আসে মুম্বইয়ের কোস্টাল রোড টানেল থেকে। বুধবার দুপুর প্রায় ১২টা ২৫ মিনিট নাগাদ হাজি আলি-ওরলি ক্যারেজওয়ের টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি চলন্ত গাড়িতে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মুম্বই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকলকর্মীরা অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনাতেও কোনও হতাহত বা আহতের খবর মেলেনি।
I have never experienced anything like it. Entered the Coastal Road tunnel from Worli and in a couple of minutes saw 100s of people running towards us. Asked one person and he said “aage aag lagi hai”.
— Shaunak Modi (@Pugdandee) July 15, 2026
I’m not sure what was on fire or if there even was one, but many people just… pic.twitter.com/W3vnWb1g41
মুম্বই ট্র্যাফিক পুলিশের যুগ্ম কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, আগুন দ্রুত নেভানো হয়েছে। যান চলাচল ইতিমধ্যেই স্বাভাবিক করা হয়েছে। চলন্ত গাড়িতে কী কারণে আগুন লেগেছিল, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসন সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। (Fire Incident in Mumbai)
একই দিনে শহরের এক স্কুলে এবং ব্যস্ত কোস্টাল রোড টানেলে পরপর দুই অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন মুম্বইবাসী। তবে দুই ক্ষেত্রেই দ্রুত উদ্ধার অভিযান চলায় ও দমকলের তৎপরতার ফলে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
বৈষ্ণোদেবী মন্দিরের ৫৫০ কোটির রূপো নকল? রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ











