টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘CID’-র অনুরাগীদের জন্য ফের ফিরে এল নস্ট্যালজিয়ার মুহূর্ত। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করা এই সিরিজের একঝাঁক মূল অভিনেতা সম্প্রতি রি ইউনিয়ন করেন। হাসি, আড্ডা, পুরনো স্মৃতিচারণ এবং নতুন পরিকল্পনা—সব মিলিয়ে এই মিলনমেলা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বহু দর্শক আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, এই দলকে একসঙ্গে দেখলেই তাঁদের পুরনো দিনের স্মৃতি ফিরে আসে। (CID)
এই বিশেষ রি ইউনিয়নে উপস্থিত ছিলেন শিবাজি সাটম, দয়ানন্দ শেট্টি, আদিত্য শ্রীবাস্তব, হৃষিকেশ পাণ্ডে, নরেন্দ্র গুপ্ত, কে.কে., অজয় নাগরথ, অনশা সায়েদ এবং জানভি ছেডা-সহ ‘CID’-র একাধিক পরিচিত মুখ। দীর্ঘদিন পর একসঙ্গে দেখা হওয়ায় সকলেই শুটিংয়ের নানা অভিজ্ঞতা, মজার ঘটনা এবং স্মরণীয় মুহূর্ত ভাগ করে নেন। সেই আড্ডার আবহ ধরা পড়ে একটি বিশেষ ভিডিয়ো তেও। (CID)
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। কেউ লেখেন, “এটাই সেরা টিম।” আবার কারও মন্তব্য, “এত হাসিখুশি মুখ একসঙ্গে দেখে খুব ভালো লাগছে।” অনেকেই বলেন, জীবনে এমন বন্ধুত্বপূর্ণ একটি দল সবারই থাকা উচিত। এক অনুরাগীর কথায়, “ওদের একসঙ্গে হাসতে দেখলেই অজান্তেই আবেগপ্রবণ হয়ে পড়ি।” (CID)
গত মাসেই ‘CID’-র মূল অভিনেতারা আরও একবার একত্রিত হয়ে YouTube এ আসতে চলা একটি নতুন অপরাধ তদন্তভিত্তিক সাসপেন্স-থ্রিলার সিরিজের ঘোষণা করেছিলেন। দয়ানন্দ শেট্টির নতুন প্রযোজনা সংস্থা ‘দয়া শেট্টি প্রোডাকশনস’-এর ব্যানারে তৈরি হচ্ছে এই সিরিজ। দয়ানন্দ নিজেই তাঁর Youtube ভ্লগে এই সুখবর জানান এবং নতুন সিরিজের ঝলকও প্রকাশ করেন। সেখানে শ্রদ্ধা মুসালে, শিবাজি সাটম, অজয় নাগরথ, অনশা সায়েদ-সহ ‘CID’-র একাধিক পরিচিত মুখকে আবারও একসঙ্গে দেখা যাবে। ফলে বহু বছরের অপেক্ষার পর প্রিয় তারকাদের নতুন রহস্য-রোমাঞ্চের গল্পে ফের একসঙ্গে দেখার আশায় এখন থেকেই উচ্ছ্বসিত দর্শকরা। (CID)
আরও পড়ুন :- ৪৩-এর জন্মদিনে ছেলে বিহানের প্রথম ঝলক, আবেগঘন পোস্টে মন জিতলেন ক্যাটরিনা













1 thought on “দীর্ঘদিন পর এক ফ্রেমে টিম ‘CID’, ভাইরাল ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা”