২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাদনার মাঝেই কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য নতুন করে আশার আলো দেখালেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। (Lionel Messi Kolkata) বিশ্বকাপ ফাইনাল দেখতে আমেরিকা পৌঁছে এক আবেগঘন অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়ার পাশাপাশি তাঁর আর একটি ছোট পোস্টই এখন জল্পনার কেন্দ্রবিন্দু। সেখানে তিনি লিখেছেন, “যাদের আমার ওপর বিশ্বাস আছে… আসছে বছর আবার হবে… আমি আনবই।” এই বার্তাকেই অনেকেই লিওনেল মেসিকে ফের কলকাতায় আনার ইঙ্গিত হিসেবে দেখছেন।
এর আগে নিউ ইয়র্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে ঘটে যাওয়া একটি ঘটনার কথা তুলে ধরেন শতদ্রু। অফিসারের প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি ফুটবল-ভিত্তিক স্পোর্টস ব্যবসার সঙ্গে যুক্ত এবং রোজারিওর এক মানুষ—লিওনেল মেসিকে ভারতে আনার সৌভাগ্য তাঁর হয়েছিল। প্রমাণ হিসেবে ফোনে মেসির সঙ্গে তোলা ছবি দেখাতেই আমেরিকার ইমিগ্রেশন অফিসারের বিস্মিত প্রতিক্রিয়া ছিল, “What… Wow!” শতদ্রুর কথায়, জীবনের এই ছোট্ট মুহূর্তই বুঝিয়ে দিয়েছে, কঠোর পরিশ্রম একদিন না একদিন নিজের স্বীকৃতি আদায় করে নেয়। (Lionel Messi Kolkata)
ফাইনালের আগে আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত জোরালো, কী লিখলেন মেসি?
(Lionel Messi Kolkata) তবে মেসিকে ফের আনার সম্ভাবনার আলোচনা শুরু হতেই ফিরে আসছে ২০২৫ সালের ১৩ ডিসেম্বরের কলকাতা সফরের স্মৃতি। সল্টলেক স্টেডিয়ামে মেসির নির্ধারিত সময়ের তুলনায় অনেক কম সময় অবস্থান, ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং বিশৃঙ্খলার জেরে ক্ষুব্ধ সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর ও মাঠে ঢুকে পড়ার ঘটনা দেশ জুড়ে শোরগোল ফেলেছিল। পরে আয়োজক শতদ্রু দত্তকে পুলিশ গ্রেফতার করে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়। রাজ্য সরকারের পক্ষ থেকেও ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।
এবার বিশ্বকাপের মঞ্চ থেকে শতদ্রুর নতুন বার্তা তাই প্রশ্ন তুলছে—সব বিতর্ক পেছনে ফেলে কি সত্যিই আবার কলকাতায় পা রাখবেন লিওনেল মেসি? এখন সেই উত্তরই খুঁজছেন ফুটবলপ্রেমীরা। (Lionel Messi Kolkata)
ফাইনালের আগে শিলিগুড়িতে আর্জেন্টিনা থিমের মিষ্টি, মেসি-ভক্তদের ভিড় দোকানে











1 thought on “বিশ্বকাপের পরেই কলকাতায় আসছেন মেসি? বড় ইঙ্গিত শতদ্রু দত্তর”