রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফাইনালের আগে আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত জোরালো, কী লিখলেন মেসি?

Messi Final Message
---Advertisement---

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির একটি ইনস্টাগ্রাম পোস্ট গোটা ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিল। (Messi Final Message) শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে সতীর্থদের উদ্দেশে তাঁর আবেগঘন বার্তা অনেকের কাছেই বিদায়ের ইঙ্গিত হিসেবে ধরা পড়ছে। তাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবারের এই ফাইনাল শুধু আর্জেন্টিনা-স্পেন লড়াই নয়, মেসির বিশ্বকাপ অধ্যায়ের শেষ পাতাও হয়ে উঠতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলে পিছিয়ে পড়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের পথে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন মেসি। দুটি অ্যাসিস্ট করে দলকে টেনে তোলার পর এবার ফাইনালের আগে তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পুরো আর্জেন্টিনা দলের একটি বিশেষ ছবি। (Messi Final Message) সেখানে ২৬ জন ফুটবলার ছাড়াও রয়েছেন কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ, মেডিক্যাল টিম, কিট ম্যানেজার, রাঁধুনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সভাপতি ক্লাউদিও তাপিয়াসহ দলের সঙ্গে থাকা সব সদস্য। ছবির মাঝখানে স্কালোনির পাশে দাঁড়িয়ে ছিলেন হাস্যোজ্জ্বল মেসি।

(Messi Final Message) ছবির ক্যাপশনে আর্জেন্টিনা দলকে একটি ‘পরিবার’ বলে উল্লেখ করে মেসি লেখেন, বছরের পর বছর ধরে সবচেয়ে বড় অর্জন শুধু ট্রফি নয়, বরং এই দলের সঙ্গে কাটানো প্রতিটি দিন, কঠিন সময় একসঙ্গে পেরিয়ে আসা এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করা। সতীর্থ, কোচিং স্টাফ এবং পর্দার আড়ালে থাকা প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ফাইনালের ফল যাই হোক না কেন, এই দল এমন ইতিহাস লিখে ফেলেছে, যা কখনও মুছে যাবে না। শেষে তাঁর আহ্বান—‘এগিয়ে যাও আর্জেন্টিনা।’

হোয়াইট হাউসের থেকেও দামি মেসির বাঁ পা! কত টাকার বিমা? জানলে অবাক হবেন

মেসির (Messi Final Message) এই বার্তাকে শুধু আবেগ নয়, ড্রেসিংরুমের চাপ কমানোর কৌশল হিসেবেও দেখছেন ফুটবল বিশ্লেষকরা। শিরোপার চেয়ে দলের ঐক্য ও যাত্রাপথকে বড় করে দেখিয়ে তিনি সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন, তাঁদের অর্জন ইতিমধ্যেই ইতিহাসের অংশ।

এটাই মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। ২০১৪ ও ২০২২ সালের পর আবারও সবচেয়ে বড় মঞ্চে তিনি। অনেকের ধারণা, স্পেনের বিপক্ষে এই ম্যাচই হতে পারে বিশ্বকাপে তাঁর শেষ উপস্থিতি, এমনকি আন্তর্জাতিক ফুটবল থেকেও বিদায়ের মঞ্চ। যদিও নিজের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি মেসি। তাঁর নজর এখন শুধুই আরও একবার আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার দিকে। গোল্ডেন বুটের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে এগিয়ে থাকলেও ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দেশের সাফল্যই যে তাঁর সবচেয়ে বড় লক্ষ্য, সেটাই আবারও স্পষ্ট করে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। (Messi Final Message)


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ফাইনালের আগে আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত জোরালো, কী লিখলেন মেসি?”

Leave a Comment