রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হোয়াইট হাউসের থেকেও দামি মেসির বাঁ পা! কত টাকার বিমা? জানলে অবাক হবেন

Lionel Messi Left Foot Value
---Advertisement---

(Lionel Messi Left Foot Value) একটা বাঁ পা কি সত্যিই একটি দেশের রাষ্ট্রপতির বাসভবনের থেকেও বেশি দামি হতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও, লিওনেল মেসির ক্ষেত্রে উত্তরটা ‘হ্যাঁ’। মেসির বাঁ পা শুধু ফুটবল খেলে না, ইতিহাস লেখে।

যে বাঁ পা থেকে জন্ম নিয়েছে ফুটবল ইতিহাসের অসংখ্য স্মরণীয় গোল, অবিশ্বাস্য ফ্রি-কিক, চোখধাঁধানো ড্রিবল, ম্যাচ জেতানো অ্যাসিস্ট এবং ট্রফি জেতানো মুহূর্ত। সেই বাঁ পায়ের বিমার অঙ্ক এখন বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু।

(Lionel Messi Left Foot Value) একাধিক আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, মেসির বাঁ পায়ের বিমা করা হয়েছে প্রায় ৭৫০ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ৮৮০ থেকে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। ক্রীড়া ইতিহাসে কোনও শরীরের অঙ্গের জন্য এটিই সর্বোচ্চ বিমা মূল্য বলে দাবি করা হচ্ছে। ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন আবারও এই তথ্য সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর লক্ষ্যে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মেসি, আর সেই সঙ্গে আলোচনায় উঠে এসেছে তাঁর ‘জাদুকরী’ বাঁ পা।

(Lionel Messi Left Foot Value) কিন্তু কেন এত মূল্য? আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি কেরিয়ারে ৮০০-রও বেশি গোল করেছেন, যার সিংহভাগই এসেছে তাঁর বাঁ পা থেকে। শুধু গোল নয়, অসংখ্য অ্যাসিস্ট, দুর্দান্ত ফ্রি-কিক এবং বড় ম্যাচে নির্ণায়ক মুহূর্ত তৈরি করেছে এই পা। বার্সেলোনা, প্যারিস সাঁ জাঁ, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একাধিক লিগ শিরোপা, কোপা আমেরিকা এবং ফিফা বিশ্বকাপ—প্রায় প্রতিটি বড় ট্রফি জয়ের নেপথ্যে রয়েছে তাঁর বাঁ পায়ের অবদান। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই একটি পায়ের উপর এতটা নির্ভর করে এত দীর্ঘ সময় ধরে এমন ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পেরেছেন।

(Lionel Messi Left Foot Value) মেসির বাঁ পায়ের মূল্য তুলনা টেনেছে বিশ্বের একাধিক বিখ্যাত সম্পদের সঙ্গেও। মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের আনুমানিক মূল্য যেখানে ৪০০-৫০০ মিলিয়ন ডলার, সেখানে মেসির বাঁ পায়ের বিমার অঙ্ক প্রায় দ্বিগুণ। দুবাইয়ের বিলাসবহুল বুর্জ আল আরব হোটেল নির্মাণে খরচ হয়েছিল প্রায় ৬৫০ মিলিয়ন ডলার। বিশ্বের অন্যতম বিলাসবহুল ইয়ট ‘দিলবার’-এর আনুমানিক মূল্য প্রায় ৮০০ মিলিয়ন ডলার, যা মেসির বাঁ পায়ের মূল্যায়নের কাছাকাছি।

শুধু তাই নয়, ২০১৭ সালে নেইমারকে বার্সেলোনা থেকে PSG-তে আনতে যে ২২২ মিলিয়ন ইউরো খরচ হয়েছিল, মেসির বাঁ পায়ের মূল্য তার তিন গুণেরও বেশি। এমনকি বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম ‘সালভাতোর মুন্ডি’-র প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের বিক্রিমূল্যও এর ধারেকাছে নয়। (Lionel Messi Left Foot Value) সব মিলিয়ে, এই বীমার অঙ্ক শুধু একটি শরীরের অঙ্গের মূল্য নয়, বরং দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলকে সমৃদ্ধ করা এক অনন্য প্রতিভার বাণিজ্যিক ও ক্রীড়ামূল্যকেই তুলে ধরে। তাই ফুটবলপ্রেমীদের কাছে প্রশ্ন একটাই— এমন জাদুকরী বাঁ পায়ের প্রকৃত মূল্য কি আদৌ টাকায় মাপা সম্ভব?

ফাইনালের আক্ষেপ ভুলিয়ে গোলের মহারণ; ১০ গোলের থ্রিলারে ইংল্যান্ডের বাজিমাত, হারলেও ইতিহাস এমবাপের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “হোয়াইট হাউসের থেকেও দামি মেসির বাঁ পা! কত টাকার বিমা? জানলে অবাক হবেন”

Leave a Comment