নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে যন্তর মন্তরে লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেন রাহুল-প্রিয়াঙ্কারা। তাঁদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বুধবার সংসদে ‘বাদল অধিবেশন’-এর তৃতীয় দিন। এদিন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কালো পোশাক পড়ে সংসদে ঢোকেন রাহুল ও কংগ্রেসের অন্যান্য সাংসদেরা। এই ইস্যু নিয়ে সংসদ উত্তাল হওয়ার সম্ভবনা রয়েছে (Rahul Gandhi)।
Rahul Gandhi: আজ দিল্লি হাইকোর্টে শুনানি
যন্তর মন্তরে সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন চলাকালীন শিক্ষার্থী ও অন্যান্য বিক্ষোভকারীদের উপর পুলিশের ‘অত্যাচার’-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। আজ সেই মামলার শুনানি। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, মামলাকারীর দাবি, ১৮ জুলাইয়ের অভিযানের নিরপেক্ষ তদন্ত করা হোক (Rahul Gandhi)।
বিক্ষোভকারীদের উপরে দিল্লি পুলিশের এই পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য রাজ্যসভায় ২৬৭ নম্বর বিধির আওতায় একটি নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং ২৬৭ নম্বর বিধির আওতায় ‘কার্য মুলতবি প্রস্তাব’ (Suspension of Business Notice) পেশ করেছেন। এতে তিনি নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সরকারি পরীক্ষা ব্যবস্থায় ব্যর্থতা, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের বিষয়ে আলোচনার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য,ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিটে প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দিল্লিতে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। সোমবার সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নয়াদিল্লি। মঙ্গলবার তার সরাসরি আঁচ পৌঁছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সেখানে যান রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পুলিশ ধর্না তুলতে গেলে বাধে খণ্ডযুদ্ধ। মাটিতে শুয়ে পড়েন রাহুল গান্ধী। সেখান থেকে তাঁকে টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। টানতে টানতে নিয়ে যাওয়া হয় প্রিয়ঙ্কা গান্ধীকেও।












1 thought on “বিক্ষোভকরীদের উপর পুলিশের ‘অত্যাচার’! প্রতিবাদে সংসদে কালো পোশাকে রাহুলরা”