রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আজকের রাশিফল: নতুন বছরের প্রথমদিন কার কেমন কাটবে?

Published on: January 1, 2026
---Advertisement---

আজকের রাশিফল বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ:-ভ্রমণ ও সামাজিকতা মন ভালো রাখতে পারে। পুরনো বিনিয়োগে লাভের যোগ হতে পারে।

বৃষ:- দাম্পত্যে অযথা হস্তক্ষেপ এড়ানোই ভালো। ফাটকায় লাভ, ব্যক্তিত্বে প্রভাব বাড়তে পারে।

মিথুন: – স্বাস্থ্যের উন্নতি হতে পারে। পুরনো জিনিসে ও গয়নার বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমে সংযম জরুরি।

কর্কট:- কাজের চাপ কমাতে নিজের পছন্দের কাজে সময় দিতে পারেন। আর্থিক স্বস্তি মিলতে পারে। পরিবারের মহিলা সদস্যের স্বাস্থ্যে নজর দিতে হতে পারে।

সিংহ: – খেলাধুলা ও বিনোদনে দিন ভালো কাটতে পারে। বিদেশি ব্যবসায় লাভ হতে পারেন। অতিথি, বন্ধু বান্ধব আসতে পারেন।

কন্যা:- উচ্চ ক্যালোরির খবর এড়িয়ে চলাই ভালো। পুরনো বিনিয়োগে আয় বাড়তে পারে, পরিবারকে সময় দিতে পারেন।

তুলা: – হতাশা এড়ানোই ভালো। বিনিয়োগে লাভের সম্ভাবনা, কথাবার্তায় সংযম দরকার, অসামঞ্জস্য শব্দ ব্যবহার না করা ভালো।

বৃশ্চিক:- প্রশংসা মন ভালো করতে পারে। বন্ধুদের পাশে পেতে পারেন। বুঝেশুনে খরচ করাই ভালো।

ধনু: – আনন্দময় দিন হতে পারে। অপ্রয়োজনীয় খরচ এর দিকে না যাওয়াই শ্রেয়। নতুন ঘরোয়া সরঞ্জাম কেনার সম্ভাবনা।সম্পর্কে রুক্ষতা কমানোর চেষ্টা করতে পারেন ।

মকর: -স্বাস্থ্য ও ব্যক্তিত্ব উন্নত করার সুযোগ আছে। আর্থিক অগ্রগতি হতে পারে। বন্ধুত্বকে মজবুত করার চেষ্টা করতে পারেন।

কুম্ভ: -পারিবারিক টানাপোড়েন হলেও মেজাজ না হারিয়ে ধৈর্য ধরতে হতে পারে। বন্ধুকে আর্থিক সাহায্যের সম্ভাবনা।

মীন:- পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। দীর্ঘমেয়াদি লগ্নি এড়ানোই ভালো। দাম্পত্যে সুখ আসতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment