নিট ২০২৬ এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে চলতে থাকা সিজেপি (Cockroach Janta Party)-র আন্দোলনকে ঘিরে ফের ছড়ায় উত্তেজনা। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ কনট প্লেসের টলস্টয় মার্গ এলাকায় বিক্ষোভ হিংসাত্মক পর্যায় পৌঁছলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ফের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের পাশাপাশি কাঁদানে গ্যাসেও ছোঁড়ে।
Violence at Jantar Mantar: আহত ৬ পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতের এই ঘটনায় অন্তত ৬ জন দিল্লি পুলিশকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দুই জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, দুই জন ইন্সপেক্টর এবং আরও দুই জন পুলিশ। গুরুতর আহত হন কনট প্লেসের ACP বিবেক ভগৎ। এরপর তাঁকে দ্রুত রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বিক্ষোভকারীদের তরফ থেকে ছোঁড়া হয় পাথর
দিল্লি পুলিশের দাবি, রাত সাড়ে ৮টা নাগাদ টলস্টয় মার্গ এলাকায় কিছু দুষ্কৃতী আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও কাঁচের বোতল ছুড়তে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতেও পাথর ছোড়াছুড়ি এবং ঘটনাস্থলের বিশৃঙ্খল পরিস্থিতি ধরা পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা মিছিল করে টলস্টয় মার্গের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেখানেই পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ পুলিশ ও RAF-কে লক্ষ্য করে পাথর এবং বোতল ছুড়তে শুরু করে।
A Delhi Police officer was injured in fresh violence in Connaught Place on Wednesday as some miscreants attacked police with stones and bottles. According to Delhi Police, at around 8.30 pm, near Tolstoy Marg in Connaught Place, some miscreants attacked the police with stones and… pic.twitter.com/8EoqaYeSrq
— Vani Mehrotra (@vani_mehrotra) July 23, 2026
এদিকে পুলিশ জানিয়েছে, বলপ্রয়োগের আগে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছিল। এমনকি CJP-র নেতা ও আন্দোলনের সংগঠকদেরও ঘটনাস্থলে ডেকে এনে বিক্ষোভকারীদের শান্ত থাকার আবেদন জানাতে বলা হয়। তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীরা নিজেদের সংগঠকদের কথাও শোনেনি, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। (Violence at Jantar Mantar)
কাঁদানে গ্যাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি
শেষ পর্যন্ত বলপ্রয়োগ করে এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে নিরাপত্তাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক মিনিটের জন্য পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হলেও বর্তমানে এলাকা শান্ত রয়েছে। গোটা ঘটনাকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং গতকাল রাতের এই বিক্ষোভের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।
প্রশ্নফাঁস বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা












2 thoughts on “যন্তর মন্তরে ফের অশান্তি, পাথরবৃষ্টিতে আহত ৬ পুলিশকর্মী, পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের”