রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি, নৈতিক দায়ে এর আগে কোন কোন মন্ত্রী পদত্যাগ করেছেন?

Ministers Moral Resignation
---Advertisement---

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলছে ছাত্র আন্দোলন (Ministers Moral Resignation)। NEET প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে দিল্লির যন্তর মন্তরে চলছে বিক্ষোভ, তাতে যোগ দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুকও। বিক্ষোভে অংশ নেওয়া পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। এই আবহে প্রশ্ন উঠছে—ভারতে বড় দুর্ঘটনা বা বিতর্কের পর নৈতিক দায় স্বীকার করে মন্ত্রীরা কি কখনও পদ ছেড়েছেন? ইতিহাস বলছে, এমন নজির রয়েছে, যদিও তা খুবই বিরল।

Ministers Moral Resignation: নৈতিক দায়ে পদত্যাগের বিরল নজির লালবাহাদুর শাস্ত্রীর

ভারতের রাজনৈতিক ইতিহাসে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের অন্যতম বড় উদাহরণ লালবাহাদুর শাস্ত্রী। ১৯৫৬ সালে তামিলনাড়ুর আরিয়ালুর ট্রেন দুর্ঘটনায় ১৫০-র বেশি মানুষের মৃত্যু হলে রেলমন্ত্রী হিসেবে তিনি পদত্যাগ করেন। প্রথমে জওহরলাল নেহরু তা নাকচ করলেও শাস্ত্রী নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।

রেল দুর্ঘটনার পর নীতীশ কুমারের পদত্যাগ

১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের গাইসাল ট্রেন দুর্ঘটনায় অবধ-অসম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেলের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। ঘটনার পর তৎকালীন রেলমন্ত্রী নীতীশ কুমার নৈতিক দায় স্বীকার করে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছে পদত্যাগপত্র জমা দেন। তাঁর পদত্যাগও ভারতের অন্যতম উল্লেখযোগ্য রাজনৈতিক নজির। (Ministers Moral Resignation)

যন্তর মন্তরে ফের অশান্তি, পাথরবৃষ্টিতে আহত ৬ পুলিশকর্মী, পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের

২জি স্পেকট্রাম কেলেঙ্কারিতে এ রাজার পদত্যাগ

২০১০ সালে ২জি স্পেকট্রাম বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর তৎকালীন টেলিকম মন্ত্রী এ রাজা পদত্যাগ করেন (Ministers Moral Resignation)। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন, তবুও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং রাজনৈতিক চাপের মুখে তিনি মন্ত্রিত্ব ছাড়েন।

Ministers Moral Resignation: কোল গেট বিতর্কে অশ্বিনী কুমারের পদত্যাগ

কয়লা ব্লক বরাদ্দ বা ‘কোল গেট’ মামলায় সুপ্রিম কোর্ট সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর ২০১৩ সালে তৎকালীন কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমার পদত্যাগ করেন। দুর্ঘটনা নয়, বরং প্রশাসনিক ও আইনি বিতর্কের জেরে এটি ছিল জবাবদিহিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

চিন যুদ্ধের পর দায় স্বীকার করে ইস্তফা ভিকে কৃষ্ণ মেননের

১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের শুরুতে সামরিক প্রস্তুতির ঘাটতি ও ব্যর্থতার দায় নিয়ে প্রতিরক্ষামন্ত্রী ভিকে কৃষ্ণ মেননও নৈতিক দায় স্বীকার করে ইস্তফা দেন। (Ministers Moral Resignation) দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় নিজের কাঁধে নেওয়ার এই সিদ্ধান্ত ভারতীয় রাজনীতিতে আজও আলোচিত।

বর্তমানে NEET প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির প্রেক্ষাপটে অতীতের এই ঘটনাগুলিই আবার নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

প্রশ্নফাঁস বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি, নৈতিক দায়ে এর আগে কোন কোন মন্ত্রী পদত্যাগ করেছেন?”

Leave a Comment