[ছবি:এক্স]
(Durand Cup Ticket) কলকাতা ডার্বির টিকিট নিয়ে বিভ্রান্তি আরও বাড়ল। ডুরান্ড কাপের সাংবাদিক বৈঠকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ প্রথমবার ‘পেপারলেস টিকিট’ চালুর ঘোষণা করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ডুরান্ড কমিটির নতুন নির্দেশে জানানো হলো, অনলাইনে টিকিট কেটেও মাঠে ঢুকতে হলে আগে সংগ্রহ করতে হবে ফিজিক্যাল টিকিট। ফলে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে প্রশ্ন—তাহলে পেপারলেস ব্যবস্থা কোথায়?
কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল দৃশ্য
𝙄𝙢𝙥𝙤𝙧𝙩𝙖𝙣𝙩 𝙉𝙤𝙩𝙞𝙘𝙚 #135thEditionofIndianOilDurandCup #PoweredbySBIandCIL #DeshKaCup #ManyChampionsOneLegacy pic.twitter.com/ToG25w7M1h
— Durand Cup (@thedurandcup) July 23, 2026
২৩ জুলাই ডুরান্ড কাপের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানানো হয়, যাঁরা (Durand Cup Ticket) অনলাইনে টিকিট কেটেছেন, তাঁদের ইস্টবেঙ্গল বা মোহনবাগানের ময়দান তাঁবু থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে। পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র QR কোড বা M-Ticket দেখিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। এই ঘোষণার পরই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে বিভ্রান্তি।
ঐতিহ্য আর উত্তেজনার মেলবন্ধন: জমজমাট ১৩৫তম ডুরান্ডের ২৪ দলের লড়াইয়ের সূচি ঘোষণা
কী বলেছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ?
ডুরান্ড কাপের সাংবাদিক বৈঠকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছিলেন, (Durand Cup Ticket) অনলাইনে টিকিট কাটলেই সরাসরি মাঠে প্রবেশ করা যাবে। তাঁর কথায়, প্রথমবার পেপারলেস টিকিট ব্যবস্থা চালু করা হচ্ছে এবং টিকিটে স্ট্যাম্প করানোর জন্য আর কোথাও যেতে হবে না। এতে দর্শকদের ঝামেলা অনেকটাই কমবে বলেও তিনি জানিয়েছিলেন। কিন্তু ডুরান্ড কমিটির নতুন নির্দেশে সেই পরিকল্পনা কার্যত বাস্তবায়িত হচ্ছে না।
#WATCH | Kolkata, West Bengal: On the 135th Indianoil Durand Cup, Minister Dr Indranil Khan says, "… Football is the favourite sport in Bengal. During the World Cup, many supported teams like Argentina, Brazil, Spain and Portugal, but now the focus is on Indian football and… pic.twitter.com/XGmAJGF5Mf
— ANI (@ANI) July 22, 2026
Durand Cup Ticket: কলকাতা ডার্বির টিকিটের দাম কত?
ডুরান্ড কাপের কলকাতা ডার্বির টিকিটের মূল্য রাখা হয়েছে ২৫০, ৩০০ এবং ৩৫০ টাকা।
Durand Cup Ticket: কোথা থেকে মিলবে টিকিট?
অনলাইনে BookMyShow অ্যাপ ও ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাচ্ছে। পাশাপাশি ২২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত অফলাইনেও টিকিট বিক্রি হচ্ছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ময়দান তাঁবুতে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে। তবে অনলাইনে টিকিট কাটা সমর্থকদেরও ম্যাচের আগে অবশ্যই ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে।
সাহালের পর এবার ছাংতে, ছাত্র আন্দোলনে সরব ভারতীয় ফুটবল তারকা











1 thought on “ক্রীড়ামন্ত্রীর পেপারলেস টিকিটের ঘোষণা সার, কলকাতা ডার্বির আগে ডুরান্ড কমিটির নতুন নির্দেশ”