রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সাহালের পর এবার ছাংতে, ছাত্র আন্দোলনে সরব ভারতীয় ফুটবল তারকা

Lallianzuala Chhangte
---Advertisement---

NEET-UG প্রশ্ন ফাঁস বিতর্ক ঘিরে দেশ জুড়ে চলা ছাত্র আন্দোলনের আবহে এবার মুখ খুললেন (Lallianzuala Chhangte) ভারতীয় ফুটবল দলের উইঙ্গার তথা মুম্বই সিটি FC-র তারকা লালিয়ানজুয়ালা ছাংতে। কঠোর পরিশ্রম, সততা ও মেধার মূল্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে তিনি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, এর একদিন আগেই একই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের মিডফিল্ডার সাহাল আবদুল সামাদ।

‘ছাত্রদের পাশেই আছি’, দিল্লিতে ছাত্র আন্দোলনে সরব মোহনবাগান তারকা সাহাল আবদুল সামাদ

Lallianzuala Chhangte: পরিশ্রমের বিকল্প নেই, ছাত্রদের স্বপ্ন রক্ষার বার্তা ছাংতের

ভারতীয় ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য মুখ (Lallianzuala Chhangte) লালিয়ানজুয়ালা ছাংতে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, জীবনের প্রতিটি সাফল্যের পিছনে রয়েছে বছরের পর বছর কঠোর পরিশ্রম, ত্যাগ, শৃঙ্খলা, ব্যর্থতা এবং কখনও হাল না ছাড়ার মানসিকতা। তাঁর কথায়, “পরিশ্রমের কোনও বিকল্প নেই।”

NEET-এর মতো পরীক্ষার জন্য লক্ষ লক্ষ পড়ুয়া দিন-রাত এক করে প্রস্তুতি নেয়। তাই তাঁদের মনে যদি প্রশ্ন জাগে, শুধুমাত্র কঠোর পরিশ্রমই কি যথেষ্ট, সেটাই সবচেয়ে কষ্টের বলে উল্লেখ করেন ছাংতে। তিনি স্পষ্টভাবে বলেন, খেলাধুলা, শিক্ষা কিংবা যে কোনও ক্ষেত্রেই সততা, ন্যায্যতা এবং মেধার ভিত্তিতেই মূল্যায়ন হওয়া উচিত। এগুলি নষ্ট হলে মানুষের বিশ্বাসও ধীরে ধীরে হারিয়ে যায়।

(Lallianzuala Chhangte) ছাংতে আরও লেখেন, যাঁরা ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত, হতাশ বা অনিশ্চয়তায় ভুগছেন এবং যেসব পরিবার অসহনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাঁদের প্রতিও তাঁর সমবেদনা রয়েছে। তবে তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে আবেদন জানান, কখনও যেন নিজেদের পরিশ্রমের উপর বিশ্বাস হারিয়ে না ফেলে। কারণ কঠোর পরিশ্রম একজন মানুষের চরিত্র, সাহস এবং মানসিক শক্তি তৈরি করে, যা কেউ কেড়ে নিতে পারে না।

টানা দু’দিনে ভারতীয় ফুটবলের দুই পরিচিত মুখ—প্রথমে সাহাল আবদুল সামাদ, তারপর (Lallianzuala Chhangte) লালিয়ানজুয়ালা ছাংতে—NEET বিতর্কে প্রকাশ্যে মত জানালেন। ছাংতের বার্তার মূল সুর একটাই, এমন একটি ভারত গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি শিশু ভয় ছাড়াই স্বপ্ন দেখতে পারবে, আত্মবিশ্বাস নিয়ে প্রতিযোগিতা করবে এবং বিশ্বাস করবে যে শেষ পর্যন্ত সততা ও কঠোর পরিশ্রমই সাফল্যের আসল ভিত্তি।

আজ থেকেই শুরু কমনওয়েলথ গেমস ২০২৬, শুরুর আগেই পদক নিশ্চিত ভারতের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “সাহালের পর এবার ছাংতে, ছাত্র আন্দোলনে সরব ভারতীয় ফুটবল তারকা”

Leave a Comment