স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ (২৩ জুলাই) শুরু হচ্ছে (Commonwealth Games 2026) কমনওয়েলথ গেমস ২০২৬। তবে এবার আর্থিক সীমাবদ্ধতার কারণে আগের সংস্করণগুলোর তুলনায় অনেকটাই ছোট পরিসরে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। মাত্র ১০টি কোর স্পোর্টস, চারটি ভেন্যু এবং প্রায় ৩,০০০ অ্যাথলিটকে নিয়ে শুরু হচ্ছে ১১ দিনের ক্রীড়াযজ্ঞ। ১২৫ সদস্যের ভারতীয় দল পদক জয়ের লক্ষ্য নিয়েই নামছে মাঠে, যেখানে নজরে থাকবেন নীরজ চোপড়া, মীরাবাই চানু, মুরলি শ্রীশঙ্কর, জেসমিন ল্যাম্বোরিয়া-সহ একাধিক তারকা।
Commonwealth Games 2026: লন বলে ভারতের অভিযান শুরু
ভারতের কমনওয়েলথ গেমস অভিযান শুরু হচ্ছে লন বল দিয়ে। বৃহস্পতিবার বিকেল ৪:৫০-এ মহিলাদের পেয়ার্স বিভাগে মাল্টার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর সন্ধ্যা ৬:১৫-এ পুরুষদের সিঙ্গলসে পুতুল সোনোওয়াল মুখোমুখি হবেন রায়ান বেস্টারের। ২৪ জুলাই রাত ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
Whatever time it is where you are, the countdown is on! ⏰🌍
— Glasgow 2026 (@Glasgow_2026) July 23, 2026
Swipe to see what time you’ll be tuning in from some of our previous host cities – Vancouver, Kingston, Delhi, Perth and Auckland – all part of the Commonwealth Games family. pic.twitter.com/WX7HOEXZ24
Commonwealth Games 2026: ছোট হয়েছে গেমসের পরিধি
২৩ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত চলবে এবারের গেমস। মূলত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় হওয়ার কথা থাকলেও ব্যয় বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে আয়োজকের দায়িত্ব নেয় গ্লাসগো। তাই এবার মাত্র ১০টি মূল খেলা, ৬টি প্যারা ইভেন্ট এবং ৪টি ভেন্যুতেই সীমাবদ্ধ রাখা হয়েছে প্রতিযোগিতা। অংশ নিচ্ছেন ৭৪টি দেশের প্রায় ৩,০০০ অ্যাথলিট।
#WATCH | Scotland: Visuals from the Commonwealth Games arena in Glasgow.
— ANI (@ANI) July 23, 2026
The Commonwealth Games 2026 are set to begin on July 23 in Glasgow, Scotland with about 3,000 athletes from 74 countries taking part in 13 disciplines including para sports. A total of around 125 Indian… pic.twitter.com/j1cOF4L4c2
মাত্র ১০টি খেলা, বড় ধাক্কা ভারতের
খরচ কমানোর লক্ষ্যে এবার (Commonwealth Games 2026) গেমস থেকে বাদ পড়েছে ব্যাডমিন্টন, কুস্তি, ক্রিকেট, হকি, টেবিল টেনিস, স্কোয়াশ-সহ একাধিক জনপ্রিয় খেলা। ফলে ২০২২ সালের বার্মিংহামে ভারতের জেতা ৬১টি পদকের মধ্যে ৩০টি যে ইভেন্ট থেকে এসেছিল, সেগুলিই এবার নেই। তাই স্বাভাবিকভাবেই পদক সংখ্যা কমতে পারে বলে মনে করা হচ্ছে।
রোনাল্ডোর ‘লাইক’ ঘিরে বিতর্ক, আর্জেন্টিনাকে নিয়ে FIFA-র বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, সত্যি?
ভারতের ভরসা কারা?
ভারতের ১২৫ সদস্যের দলে রয়েছেন ৭৭ জন পুরুষ ও ৪৮ জন মহিলা অ্যাথলিট। সর্বাধিক ৩২ জন রয়েছেন অ্যাথলেটিক্সে। পদকে ভারতের সবচেয়ে বড় আশা নীরজ চোপড়া। ২০১৮ সালে সোনা জেতা নীরজ এবার পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম, গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ও শ্রীলঙ্কার রুমেশ পাতিরাগের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন।
এছাড়া ভারোত্তোলনে টানা তৃতীয় কমনওয়েলথ সোনা জয়ের লক্ষ্য নিয়ে নামছেন অলিম্পিক পদকজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু। লং জাম্পে মুরলী শ্রিশঙ্কর, হাই জাম্পে জাতীয় রেকর্ডধারী সরভেশ কুশারে এবং বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন জেসমিন লাম্বোরিয়া ও অলিম্পিক পদকজয়ী লভলিনা বরগোহাঁই ভারতের বড় পদক প্রত্যাশা। ৭৫ কেজি বিভাগে প্রথম রাউন্ডে বাই পাওয়ায় লভলিনা ইতিমধ্যেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। সেমিফাইনাল জিততে পারলেই সোনা জয়ের লড়াইয়ে ফাইনালে উঠবেন।
ভারতের দল ও সূচি
(Commonwealth Games 2026) গ্লাসগোতে ভারত পাঠিয়েছে ১২৫ সদস্যের দল, যার মধ্যে রয়েছেন ৭৭ জন পুরুষ ও ৪৮ জন মহিলা অ্যাথলিট। অ্যাথলেটিক্সে সর্বাধিক ৩২ জন, এরপর বক্সিং (১৪), জুডো (১৪) ও ভারোত্তোলনে (১২) প্রতিযোগী রয়েছেন।
- ২৬ জুলাই মীরাবাই চানুর ৪৯ কেজি ফাইনাল
- ২৯ জুলাই মুরলি শ্রীশঙ্করের লং জাম্প ফাইনাল
- ৩১ জুলাই নীরজ চোপড়ার জ্যাভলিন ফাইনাল
- ৩১ জুলাই লভলিনা বরগোহাঁই এর মহিলাদের ৭৫ কেজি বক্সিং সেমিফাইনাল
ভারতীয় সমর্থকদের নজর থাকবে এই ইভেন্টগুলোর দিকে। ১ ও ২ আগস্ট হবে বক্সিং, জুডো ও লন বোলসের পদক নির্ধারণী লড়াই।
ঐতিহাসিক গেমসের অপেক্ষায়
২৩ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত চলবে (Commonwealth Games 2026) কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশের অংশগ্রহণে ২১৫টি স্বর্ণপদকের লড়াই হবে চারটি ভেন্যুতে। আর ২০৩০ সালের শতবর্ষের কমনওয়েলথ গেমস আয়োজনের দৌড়ে ভারতের আহমেদাবাদ ইতিমধ্যেই নির্বাচিত হওয়ায়, ভবিষ্যতের দিকেও নজর থাকছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।
কোথায় দেখবেন?
(Commonwealth Games 2026) কমনওয়েলথ গেমস ২০২৬-এর সরাসরি সম্প্রচার দেখা যাবে Sony Sports Network-এ। অনলাইন স্ট্রিমিং হবে Sony LIV অ্যাপ ও ওয়েবসাইটে। আগামী ১১ দিন গ্লাসগোতেই নজর থাকবে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।
বিরাটের পেপ টকে কামব্যাক, কী ভাবে ঘুরে দাঁড়ালেন পিভি সিন্ধু?










