NEET-UG র প্রশ্নফাঁস কাণ্ডে কঠোর আইন আনার ঘোষণা করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ দাবি করল ককরোচ জনতা পার্টি (CJP)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া আইনের বিল আগামী সপ্তাহে সংসদে আনার ঘোষণা করেন। তাতে বরফ গলেনি। তাদের দাবি, পরীক্ষা ব্যবস্থার অনিয়মের দায় এড়াতে শুধু নতুন আইন নয়, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।(Dharmendra Pradhan Removal)
‘আগামীকালই ধর্মেন্দ্র প্রধানকে সরান’
প্রধানমন্ত্রীর ঘোষণার পর CJP র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সরাসরি নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন,“মোদিজি, আগামীকালই ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিন। প্রশ্নফাঁসের বিরুদ্ধে এটাই হবে সবচেয়ে কঠোর পদক্ষেপ।” তাঁর অভিযোগ, পরীক্ষা ব্যবস্থায় একের পর এক অনিয়মের দায় থেকে শিক্ষামন্ত্রীকে মুক্ত রাখা উচিত নয়। (Dharmendra Pradhan Removal)
X পোস্টে কটাক্ষ CJP প্রতিষ্ঠাতার
অন্যদিকে, CJP র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে X-এ একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন। সেখানে একটি এমন কম্পাউন্ডের গেটে তালা লাগানোর ছবি শেয়ার করা হয়, যার চারদিকে কোনও দেওয়ালই নেই। নতুন আইন আনার ঘোষণাকে কটাক্ষ করতেই তিনি এই ছবি পোস্ট করেছেন বলে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা। (Dharmendra Pradhan Removal)
প্রশ্নফাঁস রুখতে কী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী?
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন বিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে। তাঁর দাবি, NEET প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই সরকার একাধিক পদক্ষেপ করেছে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। পাশাপাশি, এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। (Dharmendra Pradhan Removal)
বিরোধী ও আন্দোলনকারীদের চাপে কেন্দ্র
প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে বিরোধীদের পাশাপাশি আন্দোলনকারী সংগঠনগুলিও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। নতুন আইন আনার ঘোষণার পরেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবি জোরালো হওয়ায় রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন নজর আগামী সপ্তাহে সংসদে কেন্দ্রের প্রস্তাবিত বিল এবং সরকার এই দাবি নিয়ে কী অবস্থান নেয় তার দিকে। (Dharmendra Pradhan Removal)
আরও পড়ুন :- ভিডিয়ো বার্তায় মোদির আশ্বাস, অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক












3 thoughts on “ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি (CJP)”