দিল্লিতে NEET-UG ২০২৬ প্রশ্নফাঁস কাণ্ডে আন্দোলনের মাঝেই বড় অগ্রগতি। (CJP-Centre Meeting) কেন্দ্র সরকার নিরপেক্ষ ভেন্যুতে আলোচনায় রাজি হওয়ায় শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে কনস্টিটিউশন ক্লাবে বসছে গুরুত্বপূর্ণ বৈঠক। ২৬ দিনের অনশন ভাঙার পরও আন্দোলন থামাচ্ছে না ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ-সহ চার দফা দাবিতে অনড় সংগঠন।
CJP-Centre Meeting: নিরপেক্ষ ভেন্যুতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক
#WATCH | Delhi: Saurav Das, Chief Spokesperson, Cockroach Janta Party, says, "… Tomorrow, a discussion has been called for, we are very happy that the government has agreed to our request that it be at a neutral venue. The Constitution Club of India has been chosen…" pic.twitter.com/OOBnq8bqb7
— ANI (@ANI) July 23, 2026
NEET-UG ২০২৬ প্রশ্নফাঁস এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে (CJP-Centre Meeting) কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছে CJP প্রতিনিধিদল। দলের মুখপাত্র সৌরভ দাস জানান, নিরপেক্ষ ভেন্যুতে আলোচনার দাবি সরকার মেনে নেওয়ায় তাঁরা সন্তুষ্ট। মুখপাত্র বৈষ্ণবী গৌর বলেন, প্রথম দিন থেকে যে চার দফা দাবি জানানো হয়েছে, সেগুলিই আলোচনায় তোলা হবে। এর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার।
#WATCH | Delhi: CJP spokesperson Vaishnavi Gaur says, "The government has agreed to meet us at a neutral place. We will be putting our demands, which we have been consistent with from the first day. The four demands: Dharmendra Pradhan's resignation. Second is compensation for… pic.twitter.com/AbCPa7uMHl
— ANI (@ANI) July 23, 2026
ভিডিয়ো বার্তায় মোদির আশ্বাস, অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক
অনশন ভাঙলেও আন্দোলন জারি
Just now in the presence of Union Ministers Sh. JP Nadda, Dr. Jitendra Singh and the senior leaders of Apex Body of Leh Ladakh I finally broke my fast after 26 days. Earlier 65 members of parliament from different political parties had visited or signed letters urging me to break… pic.twitter.com/RFCet7Oksy
— Sonam Wangchuk (@Wangchuk66) July 23, 2026
লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক শুক্রবার ২৬ দিনের অনশন ভাঙেন। মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা, জিতেন্দ্র সিং এবং লাদাখের অ্যাপেক্স বডির নেতাদের উপস্থিতিতে তিনি অনশন শেষ করেন। (CJP-Centre Meeting) এক্স-এ করা পোস্টে ওয়াংচুক জানান, দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য হিংসা এড়ানোর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই শর্তগুলির বিস্তারিত জানাবেন বলেও তিনি জানান।
We are relieved and grateful that Sonam sir has ended his hunger strike after 26 days.
— Cockroach is Back (@Cockroachisback) July 23, 2026
Thank you, sir, for your extraordinary courage and sacrifice. By putting your own life on the line, you awakened the conscience of an entire nation. Your life is far too precious to this… pic.twitter.com/XXaubgkEbW
এদিকে CJP কর্মী অভিজিৎ দিপকে বলেন, ওয়াংচুক দেশের বিবেককে জাগিয়ে তুলেছেন। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত জন্তর-মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন চলবে। একই সঙ্গে শুক্রবার দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভেরও ডাক দিয়েছে CJP।
#WATCH | BJP MP Manoj Tiwari says, "A short while ago, Sonam Wangchuk broke his fast… It is clear that this decision demonstrates trust in the Modi government… The breaking of his fast also puts a strong stamp of approval on the tough steps the Modi government is taking… PM… pic.twitter.com/f07AXDwT6c
— ANI (@ANI) July 23, 2026
অন্যদিকে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি দাবি করেন, ওয়াংচুকের অনশন ভাঙা মোদী সরকারের প্রতি আস্থারই প্রতিফলন। তাঁর বক্তব্য, প্রশ্নফাঁস রুখতে ২০২৪ সালের আইনের পর এবার আরও কঠোর আইন আনতে সরকার উদ্যোগী হয়েছে এবং ছাত্রদের স্বার্থে সরকার সম্পূর্ণ দায়বদ্ধ। (CJP-Centre Meeting)
ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি (CJP)












1 thought on “আজ NEET ইস্যুতে কেন্দ্র–CJP বৈঠক কনস্টিটিউশন ক্লাবে”