রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘গণতন্ত্র, Gen Z-র জয়’, আন্দোলনকারীদের অভিনন্দন কেজরির

Dharmendra Pradhans
---Advertisement---

যতদিন যাচ্ছিল আন্দোলনের ঝাঁঝ বাড়চ্ছিল। NEET প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে ছাত্রদের গণরোষের মুখে পড়ে শনিবার দুপুরে পদত্যাগ করতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার কেন্দ্রীয় মন্ত্রীর এই ইস্তফাকে ‘গণতন্ত্রের বড় জয়’ বলে আখ্যা দিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Dharmendra Pradhans)।

Dharmendra Pradhans: ভিডিয়ো বার্তায় কী বললেন কেজরি?

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেই ভিডিয়ো বার্তায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, “এটি গণতন্ত্রের এক বিশাল জয়। জনগণের শক্তির কাছে সরকারের অহংকারকে মাথা নত করতে হয়েছে। আমি দেশের তরুণ প্রজন্ম ও জেন-জি-কে অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, “আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আমাদের দেশের তরুণ সমাজ এবং ‘জেন-জি’ (Gen Z)-কে আন্তরিক অভিনন্দন। এটা অত্যন্ত আনন্দের একটা বিষয়, যে আপনাদের সংগ্রাম সফল হয়েছে এবং শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। এটি গণতন্ত্রের এক বিশাল জয়। আমাদের দেশে গণতন্ত্রের ওপর মানুষের আস্থা কমে যাচ্ছিল। মানুষের মনে এমন ধারণা তৈরি হয়েছিল যে সরকার কোনও কথাই শোনে না। সাধারণ মানুষকে সরকারের কাছে কেবল কান্নাকাটি ও অনুনয়-বিনয় করতে হয় এবং সবকিছুর জন্য কাকুতি-মিনতি করতে হয়, অথচ সরকার কখনোই তাতে কর্ণপাত করে না। দীর্ঘ ও কঠিন সংগ্রামের পর শেষ পর্যন্ত সরকারের ঔদ্ধত্যকে নতি স্বীকার করতে হয়েছে, জনগণের কাছে তাঁদের মাথা নত করতে হয়েছে। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত এবং গণতন্ত্রের জয়।”

NEET-এর প্রশ্নপত্র ফাঁসের পর ছাত্র-ছাত্রীদের আত্মহত্যা প্রসঙ্গে সরকারের উদ্দেশে কেজরিওয়াল বলেন, “সরকারকে এখন বুঝতে হবে যে জনগণের কথা শুনতে হবে। এটাই গণতন্ত্র—গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের এবং জনগণের জন্য। আমি আশা করি সরকার NEET ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনবে, যাতে ভবিষ্যতে দেশে আর কখনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা না ঘটে এবং আমাদের সন্তানদের আর আত্মহত্যার পথ বেছে নিতে না হয়। জয় হিন্দ।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment