কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের হয়ে রুপোর পদক জয় তরুণ ওয়েটলিফটার ঋষিকান্ত সিংয়ের (Rishikanta Singh) । পুরুষদের ৬০ কেজি বিভাগে অসাধারণ পারফরম্যান্স করেও সোনা একটুর জন্য হাতছাড়া হয় ঋষিকান্তের। তবে তাঁর এই সাফল্য ভারতীয় ওয়েটলিফটিংয়ের ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে।
ঋষিকান্তের এই রুপোর পদক ভারতের ঝুলিতে এই নিয়ে দ্বিতীয় পদক। তবে দেশের পাশাপাশি মণিপুরের প্রথম পুরুষ ওয়েটলিফটার হিসেবেও কমনওয়েলথ গেমসে পদক জিতলেন তিনি।
Commonwealth Games 2026: স্ন্যাচে রেকর্ড গড়ে চমকে দিলেন ঋষিকান্ত
প্রতিযোগিতার শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন ঋষিকান্ত। প্রথম চেষ্টায় তিনি ১১৬ কেজি ও দ্বিতীয় চেষ্টায় ১১৯ কেজি ওজন তুলতে সফল হন। এরপর তৃতীয় চেষ্টায় ১২১ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড গড়েন।এর আগে তাঁর সেরা পারফরম্যান্স ছিল ১২০ কেজি ওজন তুলে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন তিনি। শুধু তাই নয়, ১২১ কেজির এই লিফট কমনওয়েলথ গেমসের নতুন স্ন্যাচ রেকর্ডও হয়ে যায়।
তবে মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন কাসদানও শেষ চেষ্টায় ১২১ কেজি তুলে ঋষিকান্তকে টক্কর দেন। ফলে সোনার লড়াই গিয়ে দাঁড়ায় ক্লিন অ্যান্ড জার্কে।
শেষ মুহূর্তে বদলে যায় ম্যাচের ছবিস্ন্যাচে এগিয়ে থাকলেও ক্লিন অ্যান্ড জার্কে ভাগ্য সঙ্গ দেয়নি ঋষিকান্তের। প্রথম চেষ্টায় ১৪৫ কেজি তুললেও পরের দুটি চেষ্টায় ১৪৮ এবং ১৫১ কেজি তুলতে পারেননি। ফলে তাঁর মোট ওজন দাঁড়ায় ২৬৬ কেজি।
অন্যদিকে মালয়েশিয়ার কাসদান ১৪৫, ১৪৯ এবং ১৫২ কেজি সফলভাবে তুলে মোট ২৭৩ কেজি ওজন নিয়ে নতুন গেমস নয়া রেকর্ড গড়ে সোনার পদক জিতে নেন। ঋষিকান্তকে সন্তুষ্ট থাকতে হয় রুপোতেই।
🚨#News | 🇮🇳 Rishikantha Singh Chanambam wins silver in men's 60kg weightlifting
— The Bridge (@the_bridge_in) July 26, 2026
He lifted a total of 264kg – 121kg in snatch and 143 in clean & jerk
The 121kg snatch also marked a Games record for Rishikantha
This is India's second medal of #Glasgow2026#Weightlifting pic.twitter.com/VUtXHWNvWR
মণিপুরের ছেলে, আজ দেশের গর্ব
১৯৯৮ সালের ৫ জুলাই মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার নগাইরাংবাম মাখা মানিং লেইকাই গ্রামে জন্ম ঋষিকান্ত সিংয়ের। ভারতের ওয়েটলিফটিংয়ে মণিপুরের নাম এমনিতেই অনেকদিন ধরেই উজ্জ্বল। অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু, সঞ্জিতা চানু, রেণুবালা চানু এবং সোনিয়া চানুর মতো তারকারা এই রাজ্য থেকেই উঠে এসেছেন। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন ঋষিকান্তও। তবে তিনি মণিপুরের প্রথম পুরুষ ওয়েটলিফ্টার, যিনি কমনওয়েলথ গেমসে পদক জিতলেন।
ইম্ফলের খুমান লমপাকের ন্যাশনাল স্পোর্টস অ্যাকাডেমিতে ওয়েটলিফটিংয়ের প্রশিক্ষণ শুরু করেন ঋষিকান্ত। ২০১৬ সালে জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে প্রথম বড় সাফল্য পান। এরপর ধীরে ধীরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজের জায়গা তৈরি করেন। (Commonwealth Games 2026)
ঋষিকান্ত ভারতীয় সেনাবাহিনীর হয়েও খেলেছেন। প্রশিক্ষণের জন্য তিনি পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউট, পাটিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস (এনআইএস)-এ অনুশীলন করেছেন। পরে উন্নত প্রশিক্ষণের জন্য তাঁকে বুলগেরিয়াতেও পাঠানো হয়।
আরও পড়ুনঃ মাত্র ১৮ বছরেই ইতিহাস, কে অনাহত সিং?
আগেও জিতেছেন একাধিক আন্তর্জাতিক পদক
এই প্রথম নয়, ২০১৯ সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ঋষিকান্ত। ২০২২ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থান পান। এরপর ২০২৫ সালের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে আবারও সোনা জিতে সরাসরি কমনওয়েলথ গেমস ২০২৬-এ খেলার যোগ্যতা অর্জন করেন।
সেই ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখেই এবার গ্লাসগোতে ভারতের জন্য রুপোর পদক জিতে আনলেন তিনি। সোনা না পেলেও ঋষিকান্ত সিংয়ের এই সাফল্য ভারতের জন্য এক বড় প্রাপ্তি।












1 thought on “একটুর জন্য হাতছাড়া সোনা, কমনওয়েলথে রুপো জিতে ইতিহাস ভারতের ঋষিকান্ত সিংয়ের”