ভারতীয় স্কোয়াশে নতুন ইতিহাসের জন্ম দিলেন (Anahat Singh) অনাহত সিং। কানাডায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে একতরফাভাবে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে এই মর্যাদাপূর্ণ খেতাব জিতলেন ১৮ বছরের এই তরুণ প্রতিভা। শুধু শিরোপাই নয়, ১৫ বছরের মিশরীয় আধিপত্যও ভেঙে দিলেন তিনি।
ফাইনালে একতরফা জয়, ভারতের ঐতিহাসিক সাফল্য
শনিবার অনুষ্ঠিত ফাইনালে (Anahat Singh) অনাহত সিং ১১-৩, ১১-৭, ১১-৯ গেমে ৩-০ ব্যবধানে হারান মিশরের রুকাইয়া সালেমকে। এই জয়ের মাধ্যমে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ভারতের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। এর আগে ২০০৫ সালে জোশনা চিনাপ্পা রানার্স-আপ হয়েছিলেন, কিন্তু শিরোপা অধরাই ছিল।
✨#AnahatSingh scripts history by becoming the country's first #squash player to win the junior world title after defeating Egypt's Ruqayya Salem 3-0 in the girls' singles final of the World Squash Junior Championships 2026 at Niagara-on-the-Lake, Canada. pic.twitter.com/gJfHBVeuMo
— All India Radio News (@airnewsalerts) July 26, 2026
ক্রীড়াপ্রেমী পরিবার থেকেই উঠে আসা অনাহত
২০০৮ সালে জন্ম অনাহতের। খেলাধুলার পরিবেশেই বড় হয়েছেন তিনি। বাবা গুরশরণ সিং এবং মা তানি ভাদেরা দু’জনেই প্রাক্তন হকি খেলোয়াড়। তাঁর এক কাকাও টেনিস খেলতেন। প্রথমে পিভি সিন্ধুর সাফল্যে অনুপ্রাণিত হয়ে ব্যাডমিন্টন শুরু করলেও পরে স্কোয়াশকেই নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নেন (Anahat Singh)। কয়েকটি টুর্নামেন্ট খেলেই এই খেলার প্রতি গভীর ভালোবাসা তৈরি হয় এবং পেশাদার হওয়ার সিদ্ধান্ত নেন।
Anahat Singh: ১৪ বছরেই কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিনিধি
মাত্র ১৪ বছর বয়সে ২০২২ কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে নজর কেড়েছিলেন অনাহত। তিনিই ছিলেন সেই আসরে ভারতের সবচেয়ে কমবয়সি অ্যাথলিট। এর আগে ২০১৯ সালে ব্রিটিশ জুনিয়র ওপেন অনূর্ধ্ব-১১, ইউরোপিয়ান, ডাচ ও স্কটিশ জুনিয়র ওপেন জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার জানান দেন। ২০২১ সালে US জুনিয়র ওপেন জেতেন এবং ২০২২ সালে এশিয়ান জুনিয়র অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের পাশাপাশি জার্মান ও ডাচ জুনিয়র ওপেনেও শিরোপা জয় করেন।
Anahat Singh: পুরস্কার থেকে বিশ্বজয়, অনাহতের স্বপ্নপূরণ
২০২৫ সালে PSA Awards-এ ইয়ং প্লেয়ার অফ দ্য ইয়ার এবং চ্যালেঞ্জার প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হন অনাহত। একই বছরে বিশ্বকাপে একটি সোনা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুটি সোনা এবং বিশ্ব জুনিয়রে ব্রোঞ্জ জেতেন। আর ২০২৬ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় স্কোয়াশে ইতিহাস লিখলেন এই জেন-জি তারকা। তাঁর এই সাফল্য ভবিষ্যতে ভারতীয় স্কোয়াশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার বড় বার্তা বলেই মনে করছে ক্রীড়ামহল।
সাহালের গোলেই ডার্বি জয়, ডুরান্ডের উদ্বোধনে সবুজ-মেরুনের বাজিমাত












