দিল্লিতে NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। (Rahul Gandhi) ২০ জুলাইয়ের বিক্ষোভে ছাত্রদের উপর অতিরিক্ত বলপ্রয়োগ, পেলেট গান ব্যবহারের অভিযোগ এবং সাদা পোশাকের ব্যক্তিদের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জানতে চেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, তারা ওই বিক্ষোভে কোনও পেলেট গান ব্যবহার করেনি।
কেন অমিত শাহকে চিঠি রাহুলের?
২৫ জুলাই লেখা চিঠিতে (Rahul Gandhi) রাহুল গান্ধী দাবি করেছেন, ২০ জুলাই শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রদের উপর “বর্বরোচিত হামলা” চালানো হয়েছে। তাঁর অভিযোগ, নিরাপত্তা বাহিনী নির্বিচারে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং প্রাণঘাতী অস্ত্র হিসেবে পেলেট গান ব্যবহার করেছে। তাঁর দাবি, এই ঘটনায় শতাধিক পড়ুয়া গুরুতর আহত হয়েছেন। এমনকি মহিলা আন্দোলনকারীদের সঙ্গেও অসদাচরণের অভিযোগ তুলেছেন তিনি।
“We hold Amit Shah directly responsible for violence on students on July 20.
— News Arena India (@NewsArenaIndia) July 25, 2026
He authorised shooting, use of lethal weapons and pellet guns.”
– Rahul Gandhi at press briefing pic.twitter.com/1mUzZBQGsw
Rahul Gandhi: ‘পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিল?’
চিঠিতে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন রাহুল। তাঁর বক্তব্য, দিল্লিতে মোতায়েন নিরাপত্তা বাহিনী শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনেই কাজ করে। তাই তিনি জানতে চান, ছাত্রদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অনুমোদন কি অমিত শাহ নিজে দিয়েছিলেন? যদি না দিয়ে থাকেন, তবে সেই নির্দেশ দিয়েছিল কে?
Rahul Gandhi: সাদা পোশাকের ব্যক্তিরা কারা?
(Rahul Gandhi) রাহুল আরও প্রশ্ন তুলেছেন, বিক্ষোভকারীদের লাঠি দিয়ে মারতে দেখা যাওয়া সাদা পোশাকের ব্যক্তিরা কি পুলিশকর্মী, নাকি অন্য কেউ? তাঁদের মোতায়েনের নির্দেশ কে দিয়েছিল, তারও ব্যাখ্যা চেয়েছেন তিনি।
Rahul Gandhi: আহত ছাত্রকে সামনে এনে কী বললেন রাহুল?
শুক্রবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী ১৯ বছরের ছাত্র সাহিল লোচাবকে সামনে আনেন। তাঁর দাবি, ২০ জুলাই জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার সময় সাহিল পেলেট গানের আঘাতে গুরুতর জখম হন। (Rahul Gandhi) রাহুলের অভিযোগ, সাহিলের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে। সাহিলের শরীরের আঘাতও সংবাদমাধ্যমের সামনে দেখান তিনি।
কী বলছে দিল্লি পুলিশ?
যদিও দিল্লি পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, ২০ জুলাইয়ের আন্দোলন দমনে তাদের কোনও বাহিনী পেলেট গান ব্যবহার করেনি। তবে ওই দিন মোতায়েন থাকা CRPF এর র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর তরফে এই অভিযোগ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
ককরোচ জনতা পার্টির পর নতুন চমক, কী এই E20 জনতা পার্টি?










1 thought on “ছাত্র বিক্ষোভে ‘পেলেট গান’; অমিত শাহকে চিঠি, কী প্রশ্ন তুললেন রাহুল গান্ধী?”