রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লাঠিচার্জ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া হুশিয়ারি, লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল

Lathicharge
---Advertisement---

NEET-UG প্রশ্নফাঁসকে ঘিরে দেশজুড়ে CJP এর নেতৃত্বে ছাত্র আন্দোলনের আবহে সোমবার একদিকে শান্তিপূর্ণ বিক্ষোভে (Lathicharge) লাঠিচার্জ নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলিকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট, অন্যদিকে লোকসভায় আনা হল Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026। আদালত স্পষ্ট জানিয়েছে, “শান্তিপূর্ণ আন্দোলন সাংবিধানিক অধিকার। শুধু আন্দোলন হচ্ছে বলেই (Lathicharge) লাঠিচার্জ করা যায় না।”

Lathicharge: লাঠিচার্জ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ কর্মসূচিতে ছাত্রদের উপর বলপ্রয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে এই মন্তব্য করে। শীর্ষ আদালত জানায়, পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে আহত পুলিশকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম কেন ছিল না, সেই ব্যাখ্যাও সরকারকে দিতে হবে। দেশজুড়ে বিক্ষোভ মোকাবিলায় পুলিশের জন্য অভিন্ন নির্দেশিকা তৈরির বিষয়েও ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি হবে।

অভিযোগ-প্রতিআভিযোগ

বিক্ষোভকারীদের দাবি, দিল্লিতে টিয়ার গ্যাস, (Lathicharge) লাঠিচার্জ ও অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী পেলেট গান ব্যবহারের অভিযোগ তুললেও দিল্লি পুলিশ তা অস্বীকার করেছে। বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে AK-47 ব্যবহারের অভিযোগও আদালতে উত্থাপিত হয়েছে। এদিকে ৩৬ দিনের ছাত্র আন্দোলন শেষ হয়েছে সরকারের একাধিক দাবি মেনে নেওয়া এবং তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর।

লোকসভায় আরও কঠোর অ্যান্টি-পেপার লিক বিল

এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় সংশোধনী বিলটি পেশ করেন। বিলে প্রতিটি রাজ্যে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন, দুই মাসের মধ্যে মামলার নিষ্পত্তির লক্ষ্য এবং প্রশ্নফাঁস, OMR শিটে কারচুপি, ভুয়ো ওয়েবসাইট বা অ্যাডমিট কার্ড তৈরির মতো ১৫ ধরনের অপরাধকে কঠোর শাস্তির আওতায় আনার প্রস্তাব রয়েছে।

শাস্তি আরও কড়া

বিল অনুযায়ী, প্রশ্নফাঁস-সহ পরীক্ষায় জালিয়াতির অপরাধে ন্যূনতম ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ₹৫০ লক্ষ পর্যন্ত জরিমানা হতে পারে। সংগঠিত চক্রের ক্ষেত্রে ন্যূনতম ৭ বছরের জেল ও ₹১০ কোটি পর্যন্ত জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। বিল নিয়ে লোকসভায় দীর্ঘ আলোচনার সম্ভাবনা রয়েছে।

ছাত্র বিক্ষোভে ‘পেলেট গান’; অমিত শাহকে চিঠি, কী প্রশ্ন তুললেন রাহুল গান্ধী?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “লাঠিচার্জ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া হুশিয়ারি, লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল”

Leave a Comment