(Viral Video) চলন্ত এসি ট্রেনের ভিতরে জ্বলন্ত প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে পুজো করার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
Viral Video: এসি কোচে পুজো, জ্বলছিল প্রদীপ ও ধূপকাঠি
🚆A video circulating on social media shows a passenger performing prayers on the upper berth of an AC train coach while lighting incense sticks and an oil lamp.
— Jharkhand Rail Users (@JharkhandRail) July 26, 2026
A fellow passenger reportedly intervened, explaining that such acts can be dangerous. Smoke may trigger the train's… pic.twitter.com/79SrmBnAdW
সোশ্যাল মিডিয়ায় (Viral Video) ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি এসি ট্রেনের উপরের বার্থে বসে এক ব্যক্তি ধূপকাঠি ও জ্বলন্ত তেলের প্রদীপ সামনে রেখে পুজো করছেন। তিনি গেঞ্জি পরে পদ্মাসনে বসে প্রার্থনায় মগ্ন ছিলেন। পাশে থাকা এক সহযাত্রী বারবার তাঁকে ডাকলেও তিনি কোনও সাড়া দেননি এবং পুজো চালিয়ে যান।
ধোঁয়ায় ফায়ার অ্যালার্ম বাজতে পারে, সতর্ক সহযাত্রী
(Viral Video) ভিডিয়োতে শোনা যায়, এক সহযাত্রী ওই ব্যক্তিকে সতর্ক করে বলেন, ধূপ ও প্রদীপের ধোঁয়া ট্রেনের ফায়ার অ্যালার্ম সক্রিয় করে দিতে পারে। এসি কোচের ভিতরে আগুন বা ধোঁয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজ বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
Viral Video: রেলের প্রতিক্রিয়া মেলেনি, বিতর্ক নেটদুনিয়ায়
‘Jharkhand Rail Users’ নামে একটি এক্স (আগের টুইটার) অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ঘটনাটি ঠিক কবে ঘটেছে, কোন ট্রেনে হয়েছে জানা যায়নি এমনকি ভারতীয় রেলের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইতিমধ্যেই ১.০৩ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। নেটিজেনদের একাংশ এই ঘটনাকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, এমন কাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আবার অন্য একজনের দাবি, “এটি ভক্তির চেয়ে ভাইরাল হওয়ার প্রবণতাই বেশি।” তবে ভাইরাল ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
‘ভাস্তেগুনা হুইয়া’ কী? ইনস্টাগ্রামের ভাইরাল Gen-Z ট্রেন্ড এবার লোকসভায়










2 thoughts on “AC ট্রেনে প্রদীপ জ্বলিয়ে পুজো, ভাইরাল ভিডিয়ো ঘিরে উঠল নিরাপত্তার প্রশ্ন”