রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এবার মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে থাকবে ডিম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mid Day Meal
---Advertisement---

(Mid Day Meal) মিড-ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া এবং ডিম না থাকার আশঙ্কা ঘিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক চলছিল। বিরোধীদের অভিযোগ ছিল, ইসকনের মাধ্যমে নিরামিষ খাবার পরিবেশন করা হলে পড়ুয়াদের প্রোটিনের ঘাটতি তৈরি হতে পারে। সেই বিতর্কের মাঝেই বুধবার নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ইসকন (Mid Day Meal) মিড-ডে মিল বিতরণ করলেও ছাত্রছাত্রীদের জন্য ডিমের ব্যবস্থা থাকবে। আলাদাভাবে সেই ব্যবস্থা করা হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, (Mid Day Meal) মিড-ডে মিল প্রকল্পে দীর্ঘদিন ধরে বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য ছিল। এতদিন আপার প্রাইমারি ও হাইস্কুলের পড়ুয়াদের জন্য মাথাপিছু ১০ টাকা বরাদ্দ থাকলেও প্রাইমারিতে ছিল মাত্র ৬ টাকা ৭৮ পয়সা। এবার সেই বৈষম্য দূর করে প্রাইমারিতেও মাথাপিছু বরাদ্দ ১০ টাকা করা হচ্ছে। অতিরিক্ত অর্থ বহন করবে রাজ্য সরকার। আগামী ১লা আগস্ট থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ১লা আগস্ট থেকেই পাইলট প্রকল্প হিসেবে কলকাতার বৃহৎ অংশে ইসকনের মাধ্যমে (Mid Day Meal) মিড-ডে মিল বিতরণ শুরু হবে। ইসকন সাত্ত্বিক, শুদ্ধ ও প্রোটিনসমৃদ্ধ খাবার পরিবেশন করবে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী (SHG)-র মাধ্যমে আলাদা করে প্রোটিনযুক্ত ডিম সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে। তাঁর কথায়, ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের পুষ্টিকর ও সম্পূর্ণ আহার নিশ্চিত করাই রাজ্য সরকারের লক্ষ্য। ডিম বিতর্কের আবহে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা (Mid Day Meal) মিড-ডে মিল নিয়ে চলা জল্পনার অনেকটাই অবসান ঘটিয়েছে।

AC ট্রেনে প্রদীপ জ্বলিয়ে পুজো, ভাইরাল ভিডিয়ো ঘিরে উঠল নিরাপত্তার প্রশ্ন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “এবার মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে থাকবে ডিম, ঘোষণা মুখ্যমন্ত্রীর”

Leave a Comment