রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে স্কুল কম্পোজিট গ্র্যান্ট প্রদান অনুষ্ঠানে তিনি জানান, চলতি শিক্ষাবর্ষেই প্রায় ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত ৪২ হাজার ১৯২ জন পার্শ্বশিক্ষকের মাসিক বেতন ৫ হাজার টাকা বৃদ্ধি করারও ঘোষণা করেন তিনি।
তৃণমূল সরকারের আমল থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বেহাল দশা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরেই স্থগিত ছিল শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও। তবে এবার সেইসব দাবি পূরণের লক্ষ্যেই কোমর বেঁধে নেমেছে রাজ্য বিজেপি সরকার। শুধু শিক্ষক নিয়োগই নয়, পাশাপাশি এদিন রাজ্যের সরকারি ও সরকার-পোষিত ৮০ হাজার ৩৭৫টি বিদ্যালয়ের জন্য ২৯৬ কোটিরও বেশি টাকার স্কুল কম্পোজিট গ্র্যান্টও প্রদান করা হয়। এই অনুদানের মাধ্যমে বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং বিভিন্ন প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। (West Bengal Teacher Recruitment)
অনুষ্ঠান থেকে শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, অতীতের মতো আর কোনও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষক নিয়োগ হবে না। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও অধ্যাপক নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে। তাঁর কথায়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, রাজনৈতিক হস্তক্ষেপের কোনও জায়গা থাকবে না।
সরকারি স্কুলের শিক্ষার মান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠেছে। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি শিক্ষা ব্যবস্থা যদি বেসরকারি বিদ্যালয়ের সমপর্যায়ে না পৌঁছায়, তাহলে অভিভাবকরা স্বাভাবিকভাবেই বেসরকারি স্কুলের দিকে ঝুঁকবেন। তাই সরকারি বিদ্যালয়ের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। (West Bengal Teacher Recruitment)
এই লক্ষ্যেই রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, নতুন শিক্ষানীতির বিভিন্ন দিক কার্যকর হলে সরকারি বিদ্যালয়গুলিতে পড়াশোনার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ব্যবস্থার সুবিধা পাবে।
এবার মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে থাকবে ডিম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এছাড়াও বিদ্যালয় পরিচালনায় অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে নতুন উদ্যোগের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিদ্যালয় পরিচালন কমিটিতে অভিভাবকদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে স্কুল পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নের কাজে তাঁদের মতামত ও অংশগ্রহণ আরও বাড়ে।
একদিকে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের ঘোষণা, অন্যদিকে পার্শ্বশিক্ষকদের ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি এবং সরকারি বিদ্যালয়ের মানোন্নয়নের রূপরেখা- সব মিলিয়ে নবান্নের এই অনুষ্ঠান থেকে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরল রাজ্য সরকার। আগামীদিনে এই সমস্ত পরিকল্পনা কবে সঠিকভাবে বাস্তবায়িত হয় এখন সেদিকেই নজর রাজ্যবাসীর। (West Bengal Teacher Recruitment)












Its like you read my mind! You appear to know so much about this, like you wrote the book in it or something. I think that you could do with a few pics to drive the message home a bit, but instead of that, this is magnificent blog. A fantastic read. I’ll definitely be back.