রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নিম্নচাপের জেরে উত্তাল দিঘার সমুদ্র, জারি সতর্কতা; টানা বৃষ্টিতে প্লাবিত পটাশপুর

Digha Sea Alert
---Advertisement---

(Digha Sea Alert) বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং পূর্ণিমার ভরা কোটালের জোড়া প্রভাবে উত্তাল হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের দিঘা-সহ উপকূলবর্তী এলাকা। একই সঙ্গে টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত হয়েছে পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। দুই পরিস্থিতিতেই সতর্কতা জারি করেছে প্রশাসন।

Digha Sea Alert: উত্তাল দিঘার সমুদ্রে নামা নিষেধ

নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। নিচু এলাকায় জল জমতে শুরু করেছে। (Digha Sea Alert) বুধবার সকাল থেকেই দিঘা, তাজপুর ও মন্দারমণির সমুদ্র উত্তাল হয়ে ওঠে। মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

প্রশাসনের তরফে সৈকতের বিভিন্ন প্রবেশপথে দড়ি টেনে ব্যারিকেড করা হয়। (Digha Sea Alert) প্রবল ঢেউ ও দমকা হাওয়ার জেরে সমুদ্রতীরের একটি গার্ডওয়ালও ভেঙে পড়ে। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, গভীর সমুদ্রে থাকা ট্রলারগুলিকে দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্যবন্দরগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।

এবার মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে থাকবে ডিম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

টানা বৃষ্টিতে প্লাবিত পটাশপুর

অন্যদিকে, গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে পটাশপুর বিধানসভা এলাকার বাগুই নদী সংলগ্ন একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু বাড়িতে জল ঢুকেছে, ডুবে গিয়েছে চাষের জমি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ রাস্তা। ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত।

ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন বিধায়ক

বুধবার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান পটাশপুরের বিধায়ক তপন মাইতি এবং পটাশপুর-১ ব্লকের BDO মহম্মদ করিমুল ইসলাম। তাঁরা বাগুই নদী সংলগ্ন বিভিন্ন গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির খোঁজ নেন।

বিধায়ক জানান, দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও ত্রাণসামগ্রী ও জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তাঁর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন।

টানা বৃষ্টি ও নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরের উপকূল ও গ্রামীণ এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশাসন সাধারণ মানুষ ও পর্যটকদের সর্বোচ্চ সতর্ক থাকার আবেদন জানিয়েছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

3 thoughts on “নিম্নচাপের জেরে উত্তাল দিঘার সমুদ্র, জারি সতর্কতা; টানা বৃষ্টিতে প্লাবিত পটাশপুর”

  1. Hey there are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you require any html coding expertise to make your own blog? Any help would be really appreciated!

    Reply

Leave a Comment