ইনস্টাগ্রাম রিলস থেকে সরাসরি সংসদে—একটি অর্থহীন কিন্তু ভাইরাল Gen-Z ক্যাচফ্রেজ এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। ‘ভাস্তেগুনা হুইয়া’ (Vasteguna Huiya) শব্দবন্ধটি ব্যবহার করলেন কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা। এরপরই সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে চর্চা—আসলে এই শব্দের অর্থ কী এবং কেন এত জনপ্রিয় হয়ে উঠল এটি?
Vasteguna Huiya: লোকসভায় ‘ভাস্তেগুনা হুইয়া’, চমকে গেলেন সাংসদরাও
इंक़लाब जिंदाबाद का नारा बुलंद करने वाले Gen-Z अपने अनोखे और मुखर अंदाज में इस्तीफा मांगते थे। वो नारा देते थे ‘Vasteguna Huiya’ और प्यार से, खूबसूरत तरीके से इस्तीफा मांगते हुए कहते थे 'कुचु-पुचु इस्तीफा दे दो, आज हमारा जन्मदिन है।'
— Deepender Singh Hooda (@DeependerSHooda) July 29, 2026
लोकसभा में… pic.twitter.com/ZHZUImPfPI
সম্প্রতি অ্যান্টি-পেপার লিক বিল নিয়ে লোকসভায় বিতর্ক চলাকালীন কেন্দ্রকে কটাক্ষ করতে গিয়ে কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা তাঁর বক্তব্যে হঠাৎই ব্যবহার করেন ভাইরাল শব্দবন্ধ ‘ভাস্তেগুনা হুইয়া’। সংসদে এমন ইন্টারনেট-ভিত্তিক ক্যাচফ্রেজের ব্যবহার মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন বিস্ময় প্রকাশ করেন যে, ইনস্টাগ্রাম মিমের জনপ্রিয় সংলাপ এবার সংসদের আলোচনাতেও জায়গা করে নিল।
Vasteguna Huiya: ‘ভাস্তেগুনা হুইয়া’র আসল অর্থ কী?
মজার বিষয় হল, ‘ভাস্তেগুনা হুইয়া’র কোনও স্বীকৃত অর্থ নেই। এটি হিন্দি, সংস্কৃত বা অন্য কোনও ভারতীয় ভাষার প্রচলিত শব্দ নয়। বরং এর জনপ্রিয়তার মূল কারণ এর অদ্ভুত উচ্চারণ, মজাদার উপস্থাপনা এবং সহজে মনে থেকে যাওয়ার মতো ধ্বনি। তাই বিভিন্ন মিম, রিঅ্যাকশন ভিডিয়ো ও কমেডি কনটেন্টে শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।
কীভাবে ভাইরাল এই ট্রেন্ড?
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্য অনুযায়ী, দিল্লির যন্তর মন্তরে হওয়া একটি Gen-Z প্রতিবাদের ভিডিয়ো থেকেই এই ট্রেন্ডের সূচনা। ভাইরাল সেই ভিডিয়োতে এক তরুণী এক পুলিশকর্মীর সঙ্গে কথা বলার সময় বিশেষ ভঙ্গিতে বলেন ‘ভাস্তেগুনা হুইয়া’। তাঁর সেই উচ্চারণই পরে রিলসের জনপ্রিয় অডিয়োতে পরিণত হয়। হাজার হাজার কনটেন্ট ক্রিয়েটর সেই অডিও ব্যবহার করে নতুন নতুন ভিডিয়ো তৈরি করেন।
Vasteguna Huiya: উৎপত্তি নিয়ে কী বলছে ইন্টারনেট?
অনেক নেটিজেনের দাবি, ‘ভাস্তেগুনা হুইয়া’ আসলে ২০১৫ সালের জনপ্রিয় Vine ট্রেন্ড ‘Can I get a Hoya?’-এর একটি দেশীয় ও বিকৃত সংস্করণ। যদিও এই দাবির পক্ষে এখনও কোনও নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি। ফলে এর প্রকৃত উৎস নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।
সোশ্যাল মিডিয়া থেকে মূলধারার রাজনীতি
বিশেষজ্ঞদের মতে, ‘ভাস্তেগুনা হুইয়া’-র সংসদে প্রবেশ দেখিয়ে দিল, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড এখন আর শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করতে জনপ্রিয় ইন্টারনেট ভাষা ও মিম ক্রমশ রাজনৈতিক বক্তব্যের অংশ হয়ে উঠছে। ইনস্টাগ্রাম রিলসের একটি অর্থহীন সংলাপ যে এত দ্রুত জাতীয় রাজনৈতিক আলোচনায় পৌঁছে যেতে পারে, সেটিই এই ঘটনার সবচেয়ে বড় তাৎপর্য।
ইডির তলব মদনকে, সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে কী জানালেন?










1 thought on “‘ভাস্তেগুনা হুইয়া’ কী? ইনস্টাগ্রামের ভাইরাল Gen-Z ট্রেন্ড এবার লোকসভায়”