মরক্কো থেকে স্পেনে অবৈধ প্রবেশ! তা নিয়ে সংঘর্ষে মৃত্যু ৫৭ জন শরণার্থীর।
সীমান্ত পেরিয়ে মরক্কো হয়ে অবৈধভাবে স্পেনে প্রবেশের চেষ্টা করছিলেন শরণার্থীরা। সেই চেষ্টা বিফলে যেতেই মরক্কোয় ফিরে গেলেন প্রায় ৫০ হাজারেরও বেশি শরণার্থী। এমনটাই দাবি স্পেনের। শুধু তাই নয়,সীমান্ত পেরোতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে, ৫৭ জন শরণার্থীর (Spain)।
Spain: অবৈধ প্রবেশের চেষ্টায় মৃত ৫৭
সূত্রের খবর,উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত সিউটা স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর। এইটি স্পেনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে এইটি বিচ্ছিন্ন। এই শহরটি মূলত সীমান্ত ঘেঁষা। প্রায়ই মরক্কো থেকে সেখানে ঢোকেন অনুপ্রবেশকারীরা। কিন্তু গত বৃহস্পতিবার থেকে হঠাৎই সেই সংখ্যাটা বাড়তে শুরু করে (Spain)।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যার মধ্যে প্রায় ৪৮ হাজার ৩০০ জন অনুপ্রবেশকারী ঢুকে পড়েন। তবে সিউটা প্রশাসনের দাবি, এই সংখ্যাটা ছিল দু’দিনে ৬০ হাজারেরও বেশি।
এরপর সীমান্তের কাছে হাজার হাজার মানুষ জড়ো হন। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শরণার্থীদের ভিড় সরাতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। ভিড়কে পিছু হটতে বাধ্য করে।
এক কথায় রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। উত্তেজিত জনতা একটি বাস ও সাতটি গাড়ি পুড়িয়ে দেয়। পাশাপাশি স্পেনের দিক থেকে সীমান্তের বিভিন্ন অংশে নজরদারি থাকায় শয়ে শয়ে অনুপ্রবেশকারী মরক্কোর দিকে আটকা পড়েন। সূত্রের খবর,অনুপ্রবেশকারীদের দাবি, সেউটায় তাঁরা কোনও খাবার বা আশ্রয় পাননি। তাই ফিরে যাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
কেন প্রবেশের হিড়িক?
১. আদালতের রায়: স্পেনের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, সমুদ্রপথে আসা অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না, যা অনেকে ইউরোপে প্রবেশের সুযোগ নিয়েছে।
২.ইউরোপে প্রবেশের সহজ পথ: উত্তর আফ্রিকায় স্পেনের ভূখণ্ড সেউটা ও মেলিলা ইউরোপীয় ইউনিয়নের প্রবেশদ্বার হওয়ায় মরক্কো থেকে সেখানে পৌঁছানো সহজ।
৩. দালালদের প্ররোচনা: মানবপাচারকারী চক্র সহজে ইউরোপে পৌঁছে দেওয়ার নামে সেখানকার মানুষকে ঝুঁকিপূর্ণ যাত্রায় প্ররোচিত করেছে।
৪.আফ্রিকার সংকট: আফ্রিকার বিভিন্ন দেশের দারিদ্র্য, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ উন্নত জীবনের খোঁজে মরিয়া হয়ে উঠছে।










1 thought on “মরক্কো থেকে স্পেনে প্রবেশের চেষ্টায় মৃত ৫৭! সিউটা থেকে ফিরে গেলেন ৫০ হাজারেরও বেশি শরণার্থী”