রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইরানের অনুরোধেই হামলা বাতিল, ট্রাম্পের নতুন দাবি ঘিরে শোরগোল, কবে খুলছে হরমুজ প্রণালী?

Donald Trump
---Advertisement---

যুদ্ধ থামছেই না। চরম উত্তেজনা তৈরি হয়েছিল আমেরিকা ও ইরানের মধ্যে। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন দাবি নিয়ে শোরগোল পড়ে গেল। ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলির অনুরোধেই নাকি আপাতত সেখানে প্রস্তাবিত হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার সমাজ মাধ্যমে একটি পোস্টে এমনটাই জানালেন ট্রাম্প। তিনি দাবি করেন, চুক্তির শর্তাবলি নিয়ে ইরানের সঙ্গে সমঝোতা হয়েছে। সেই শর্তাবলিতে হরমুজ খুলে দেওয়ার বিষয়টিও আছে (Donald Trump)।

Donald Trump: শর্ত চাপালেন ট্রাম্প

ট্রাম্প (Donald Trump) বলেন,“ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমেরিকা পুরোপুরি প্রস্তুত ও সুসজ্জিত। এক্ষেত্রে সামরিক শক্তি ও ক্ষমতা যেভাবে প্রয়োগ হচ্ছে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি।”

তিনি আরও বলেন, ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আমেরিকার কাছে সামরিক পদক্ষেপ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল, কারণ “একটি চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে। এরই মধ্যে ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আমাদের কাছে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ একটি চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে।”

ট্রাম্প বলেন, এই প্রস্তাবিত চুক্তিতে “হরমুজ প্রণালী অবিলম্বে পুরোপুরি উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।”

তিনি আরও বলেন, “এই অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ ও সেই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে—আমি দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে এই হামলা বাতিল করতে সম্মত হয়েছি। ইজরায়েলও আমার এই সিদ্ধান্তের সঙ্গে একমত। সবাই কাজে লেগে পড়ুন এবং কাজটি সম্পন্ন করুন।”

উল্লেখ্য, দিন কয়েক আগেই জর্ডানের মার্কিন ঘাঁটিতে একটি অতর্কিত হামলা চালায় ইরান। তারপরই “চরম আঘাত” হানার চরম হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিশেষ করে এরপরই ইরানের শক্তি ও জ্বালানি সম্পর্কিত পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে এই যৌথ হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু শেষমেষ আর হলো না।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ইরানের অনুরোধেই হামলা বাতিল, ট্রাম্পের নতুন দাবি ঘিরে শোরগোল, কবে খুলছে হরমুজ প্রণালী?”

Leave a Comment